
লকডাউনে একঘেয়েমি কাটাতে এবার মোবাইলেই খেলুন ছোট বেলায় খেলা জনপ্রিয় কিছু গেম! প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে দেশে এখন ভিবিন্ন দফায় লকডাউন চলছে। করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঘর বন্দি হয়েছে দেশবাসী।
আর এই সময় বেশির ভাগ মানুষেরই সময় কাটছে ল্যাপটপে বা ফোন বা বই পড়ে। অনেকের সময় কাটছে পরিবারের সঙ্গে। প্রায় সব জায়গার অফিস এর কাজ চলছে বাসায় বসে "ওয়ার্ক ফ্রম হোম"। তাই বাড়িতে থাকতে থাকতে হয়তো অনেকেই বোর হয়ে গিয়েছেন। তাই লকডাউনের এই একঘেয়েমি কাটাতে বন্ধুদের সাথে খেলুন ছোট বেলার জনপ্রিয় কিছু গেম। খেলার ছলে মজাও হবে বন্ধুদের সাথে আড্ডাও দেওয়া হবে!
এখানে তালিকাভুক্ত গেমগুলো মাল্টিপ্লেয়ার গেম অনলাইন বা অফলাইনে একাধিক ব্যক্তির সাথে খেলা যায়! তবে চলুন দেখে আসা যাক গেম গুলো!
#1. LUDO KING

ছেলেবেলায় লুডো খেলে নি এমন ব্যাক্তি নেই বললেই চলে! ছোটবেলায় বা কখনো না কখনো আমরা সবাই লুডো খেলেছি বন্ধুদের সাথে বা পরিবারের সাথে! এখন আধুনিক যুগ তাই ব্যাপার গুলোও আধুনিক। সেই লুডোর-ই মোবাইল অনলাইন ভার্সন হল লুডো কিং। গেমটির নিয়ম সেই ছেলেবেলা লুডোর মতই রাখা হয়েছে। এক সঙ্গে ৪ জন বন্ধু মিলে এই গেমটি খেলতে পারবেন। শুধু কাছের নয় দূরের বন্ধুদের সঙ্গেও খেলতে পারবেন!
#2. SNAKES AND LADDERS

অর্থাৎ সাপ-সিঁড়ি - এই খেলাটিও ছোটও বেলায় আমার প্রায় সবাই খেলেছি। এতে ১০০টি ঘর থাকে, এবং খেলা শুরু হয় ১ থেকে ১০০ পর্যন্ত যেতে হবে খেলোয়ারকে। মাঝে মাঝে সিঁড়ির সাহায্যে আপনি কিছুটা তাড়াতাড়ি উপরে উঠতে পাড়বেন যদি মই পেয়ে যান। কিন্তু যদি সাপের মুখে পড়েন তো আবার নিচে নেমে যেতে হবে। এই খেলাটি এক সঙ্গে ৪ জন খেলতে পারে। অ্যান্ড্রয়েড Snakes & Ladders FREE সব থেকে জনপ্রিয় গেম আর iOS-এ Snakes & Ladders Game Online Lite বেশি জনপ্রিয়!
#3. CARROM POOL

ক্যারাম একটি বহু প্রচলিত খেলা। অবসর সময়ে শহরে, গ্রামে, নগর বন্দরে প্রায় সব জায়গায় মানুষের প্রিয় খেলা এই ক্যারাম। বন্ধু আড্ডায়, সময় কাটানোর ব্যাপারে ক্যারমের জুড়ি মেলা ভার। ঘর বন্দি তো কী হয়েছে, বাড়িতে বসে ফোনে খেলুন ক্যারাম। ফোন এই অ্যাপ ডাউনলড করুন আর খেতে শুরু করে দিন বন্ধুদের সঙ্গে। আপনি চাইলে কম্পিউটারের সঙ্গেও খেলে পারেন!
#4. SUPER MARIO RUN

ছোটবেলায় এক সময় সব থেকে জনপ্রিয় ভিডিও গেম ছিল এই সুপার মারিও রান গেম। আগে এই গেম খেলতে গেলে দুটি হাত ব্যবহার করতে হত। কিন্তু এখন ফোন ডাউনলোড করে এক হাতে খেলতে পারবেন এই গেম। এই গেমটি আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন!
#5. MONOPOLY BINGO

এই গেমটিকে ক্লাসিক গেমসের রাজা বলা হয়। ১৯০৩ সালে এই গেমটি আবিষ্কার হয়েছিল। এই খেলার মূল উদ্দেশ্যটি হল আপনার প্রতিদ্বন্দ্বীকে দরিদ্র করা। গেমের সমস্ত অংশ সঠিকভাবে পুনরায় তৈরি করা হয়েছে যেমন ব্যাংক এবং সম্পত্তি নিলাম করার উপায় ইত্যাদি। এর তিনটি স্তর রয়েছে এবং আপনি নিজের নিয়ম অনুসারে এর বিধিগুলি কাস্টমাইজ করতে পারেন!
Post a Comment