গেমিং এর জন্য MOUSE একটি অপরিহার্য উপাদান। বলতে গেলে এটি তলোয়ার যা ছাড়া যুদ্ধে যাওয়াটা বোকামি। প্রায় সব গেমেই MOUSE -এর প্রয়োজন হয়! এটি ছাড়া গেম খেলা অসম্ভব যদি না সে এলিয়েন হয়!
MOUSE -এর দিক থেকে এক এক জনের চাহিদা এক এক রকম হতে পারে। GRIP, LOOKS, DPI (DOTS PER INCH) প্রেফারের দিক থেকে পছন্দেরও ব্যপারটা এক এক জনের কাছে এক এক রকম। এর পরেও আমরা চেষ্টা করেছি কিছু মাউস নিয়ে তাদেরকে বেস্ট হিসেবে এওয়ার্ড দেয়ার জন্য, যদিও আমাদের হাতে এওয়ার্ড নেই। এক্ষেত্রে আমরা টপ ৫ টি মাউসকে মেনশন করবো!
কম্পিউটারের বাজার ঘুরেই যেসব মাউস AVAILABLE তার উপরে ভিত্তি করেই মাউসের তালিকা করা। সর্বনিম্ন ২০০০ থেকে ৮০০০ হাজারের মধ্যে তালিকাটি করার চেষ্টা করা হয়েছে। যদিও এই রেঞ্জের বাইরে আরো মাউস আছে কিন্তু সেগুলো OP আই মিন ওভার প্রাইসড হবে!
এই র্যাংক স্টার্ট হচ্ছে ৬০০০+ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা পর্যন্ত।এই প্রাইস রেঞ্জে সবচেয়ে পপুলার দুটি মাউস আছে। তাদের মধ্যে একটি LOGITECH -এর এবং অন্যটি RAZER -এর। প্রথমে RAZER -কে মেনশন করা হল!
#1. RAZER MAMBA TOURNAMENT EDITION

৬০০০ টাকা থেকে ৮০০০ টাকার মধ্যে TRY করা দুটি মাউসের মধ্যে যাকে এক নাম্বারে রাখতে হল তা মোস্ট পপুলার গেমিং মাউসের একটি "
RAZER MAMBA TOURNAMENT EDITION" স্পেসিফিকেশন হিসেবে এই মাউসটি ১৬০০০ হাজার ডিপিআই সাপোর্টেড
5G LASER SENSOR. 50G পর্যন্ত EXCELARATION মাউসটি ৯টি প্রোগ্রামেবল বাটনের
OMRON SWITCH -এর সাথে TILT CLICK SCROLL SWITCH -এর ফিচার আছে এতে!
মাউসটির RESPONSE TIME 1 MILISECONDS -এছাড়াও ON THE FLY SENSITIVITY ADJUSMENT করা যায় এতে! যথেস্ট ERGONOMIC এবং গ্রিপি মাউসটি যে কোন গ্রিপারদের জন্য পারফেক্ট এবং এর রাবার টেক্সচার গুলো মাউসটিকে যথেস্ট ভাল গ্রিপ এক্সপেরিয়েন্স দিবে। মাউসটির ওজন ১৩৩ গ্রাম (কেবল সহ)। মাউসের কেবলটি ৭ ফুট ব্রেডেড কেবল।
মাউসটি RGB সাপোর্টেড এবং এটিও ১৬.৮ মিলিয়ন কালার সাপোর্টেড। এবং ইন্টার ডিভাইস কালার SYNCRONIZATION ফিচার আছে যা দ্বারা এটি অন্য কোন রেজার কীবোর্ড অথবা RAZER FIRE-FLY মাউসপ্যাডের RGB -এর সাথে SYNC করে লাইটিং ইফেক্ট দিবে। আর এর লাইটিং ইফেক্টগূলো নজরকাড়বে সবার। এসব সেটিংসগূলো কাস্টমাইজ করার জন্য আছে RAZER SYNAPS সফটওয়্যার। এছাড়া এর একটি ওয়্যারলেস ভার্শন আছে তবে এর প্রাইস প্রায় ১৩ হাজারের মত!
#2. LOGITECH G502 PROTEUS SPECTRUM
দ্বিতীয় মাউসটি হলো "
LOGITECH G502 PROTEUS SPECTRUM RGB GAMING MOUSE" -মাউসটি ১২০০০ হাজার DPI পর্যন্ত সাপোর্টেড এবং 40G এর মত EXCELARATION, ১১টি প্রোগ্রামেবল বাটনের সবগুলোই OMRON SWITCH ব্যবহার করা হয়েছে। এর সেন্সর হিসেবে আছে PIXART -এর PMW3366.
এর SCROLL WHEEL -এ DUAL MODE যা HYPER FAST এবং CLICK TO CLICK MODE -এ শিফট করা যায়। নিচের গেমিং সেন্সরের আশেপাশে ওয়েট এডযাস্ট করার জন্য ব্লকসের সুবিধা রয়েছে। 1 MILISECONDS RESPONSE TIME -এর মাউসটিতে আছে অন বোর্ড স্টোরেজের সুবিধা। যে কোন সাইজের হাতের জন্য এবং যে কোন ধরনের গ্রিপ স্টাইলের জন্য মাউসটি যথেস্ট ERGONOMIC. বাটন পজিশন একদম পারফেক্ট। মাউসটির ওজন ১২১ গ্রাম। মাউসটির কেবল ৬ ফুট এবং ব্রেডেড কেবল। সবশেষে মাউসটিতে আরজিবি আছে যা ১৬.৮ মিলিয়ন কালার সাপোর্টেড যা DPI INDICATOR এবং লজিটেকের লোগোকে লাইটিং করবে!
#3. RAZER DEATHADDER ELITE
৭ টি প্রোগ্রামেবল বাটন্স যেগুলোকে রেজরের SYNAPS নামক CLOUD-BASED সফটওয়্যার দ্বারা কাস্টমাইজ করা যাবে।। মাউসটি RAZER SYNAPS সাপোর্টেড যেটি দিয়ে মাউসটিকে যে কোন পিসিতে নিজের কাস্টম করা সেটিংসেই ব্যাবহার করা যাবে। ৭ ফুট ব্রেডেড কেবলের মাউসটিতে কেবলের শর্টনেস নিয়ে কোন কমপ্লেইন করা যাবে না।
যাইহোক, ERGONOMICS আর লুকের দিক থেকে মাউসটি অসাধারন। যথেস্ট ERGONOMIC এবং গ্রিপি। সাইডে রাবারের কোটিং গুলো গ্রিপের জন্য যথেস্ট ভাল। মাউসটির ওজন প্রায় ১০৫গ্রামের মত।
এছাড়া মাউসটি ১৬.৮ মিলিয়ন RGB কালার সাপোর্টেড তাই RGB নিয়ে কোন ধরনের কমতি থাকবে না এই মাউসে। কালার কাস্টমাইজিং এর জন্য RAZER SYNAPS তো আছেই!
#4. LOGITECH G402 HYPERION FURY
প্রাইস রেঞ্জ ২০০০+ থেকে ৪০০০ টাকা। এই প্রাইসে মাউস চুস করা ডিফিকাল্ট কারন অনেক অপশনই আপনার সামনে আসবে। এবং এর বেশিরভাগ BRANDED -ই হবে! তবে এই প্রাইসের মধ্যে সবচেয়ে বেস্ট মাউস হল "
LOGITECH G402 HYPERION FURY" FUSION ENGINE HYBRID SENSOR -এর মাউসটিতে টোটাল ৮ টি প্রোগ্রামেবল বাটনস আছে। ইন বিল্ট MEMORY আছে তাই প্রোগ্রাম করা বাটনগূলো নিয়ে যে কোন পিসিতে ব্যবহার করতে পারবেন!
যথেস্ট আরগোনমিক এবং যে কোন স্টাইলের গ্রিপারদের জন্য ফ্রেন্ডলি। বাটন পজিশন গুলো একদম পারফেক্ট। মাউসটি আপটু ৪০০০ DPI পর্যন্ত সাপোর্টেড। ডিপিয়াই কাস্টমাইজ এবং মাউসের বাটন প্রোগ্রাম করার জন্য আছে লজিটেকের গেমিং সফটওয়্যার। মাউসটির ওজন ১০৪গ্রাম।
মাউসটিতে কোন আরজিবি নেই কিন্তু লজিটেকের লোগোটি BLUE-LED -তে দেয়া। যা দিয়ে STATIC এবং BREATHING ইফেক্ট পাবেন!
#5. A4 TECH BLOODY A91
শেষ করা যাক এন্ট্রি লেভেলের মাউস দিয়ে। এক্ষেত্রে এর প্রাইসিং হাইয়েস্ট ২০০০ টাকা। এই প্রাইসের মধ্যে গেমিং মাউস বলতে গেলে A4 TECH এর BLOODY সিরিজের গেমিং মাউসগুলো!
এই প্রাইসিং এর মধ্যে মাউসগুলো আসলেই অনেক ভাল। এবং ঙ্গের মধ্যে "
BLOODY A91" আসলেই একটি ভাল মাউস। ৮ বাটন বিশিস্ট মাউসটি সাইজের দিক থেকে বলতে গেলে মাউসটি যথেস্ট আরগোনমিক। তবে CLAW GRIPPERS এবং TIP GRIPPERS দের জন্য মাউসটি একটু এডভান্টেজ হতে পারে। হাতের সাইজ এবং গ্রিপ স্টাইলের উপরে মাউসের কম্ফোর্টেবিলিটি ডিপেন্ড করে।
সেন্সর যথেস্ট একুরেট এবং সর্বোচ্চ DPI 4000 পর্যন্ত যাবে। এছাড়া গেমারদের লোভনীয় RGB আছেই।
সবচেয়ে ভালো দিক BLOODY -এর এই রেঞ্জের প্রতিটা মাউসেই ব্রেডেড কেবল থাকে যেটি ভাল একটি টাচ। মাউসটি ওজন প্রায় ১৪৪গ্রাম! সফটওয়্যার হিসেবে আছে BLOODY 6. OVERALL এই মাউসটিকে দেয়া যায় BANK FOR BUCK AWARD!
Post a Comment