
বর্তমান যুগে গেম খেলা সবারই পছন্দের একটি কাজ। সবাই গেম খেলতে ভালোবাসে। এক এক জন এক এক রকম গেম পছন্দ করে! তবে এর মধ্যে আমরা অনেকেই রেসিং বা ড্রাইভিং গেম খেলতে বেশী ভালোবাসি! তবে আমি কার সিমুলেটর গেম একটু বেশী-ই ভালোবাসি! আমাদের আজকের টপিক "বাস সিমুলেটর গেম"!
আমাদের মধ্যে অনেকেরই বাস গাড়ি গেম অনেক পছন্দের কিন্তু সমস্যা হলো প্লে-স্টোরে অনেক বাস গেম রয়েছে তাদের মধ্যে অনেকগুলোই খেলে আসল সিমুলেসন এর মজা পাওয়া যায় না! তার উপর আবার গ্রাফিক্স কোয়ালিটি ভালো থাকে না! তাই অযথা প্লে-স্টোরে অযথা মোবাইলের ডাটা খরচ করে লো-কোয়ালিটি গেম ডাউনলোড করার চেয়ে এই তালিকার গেমগুলো ডাউনলোড করে নিন!
বাস গাড়ি গেম ডাউনলোড
আমরা অনেকেই আছি যারা বাস গাড়ি গেম ডাউনলোড করতে চাই তাদের জন্যই আমাদের আজকের তালিকা টি! গুগল প্লে-স্টোর থেকে সিমুলেসন গেমগুলোর মাধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড করে থাকে বাস সিমুলেটর গেমস। এই গেমগুলো খেলার মাধ্যমে আপনি গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
আপনার কাছে মনেই হবে না যে আপনি মোবাইলে বাস গেম খেলছেন। প্রতিটি গেমর মাধ্যে বাসগুলো বা দৃশ্যগুলো অনেকটা বাস্তবের মতো। আপনার অবসর সময় এই গেমগুলো খেলার মাধ্যমে নিজেকে আনন্দময় করে তুলতে পারবেন! তো চলুন দেখে আসা যাক গেমগুলো!
#1. BUS SIMULATOR INDONESIA

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এটি একটি গেম সেরা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া - BUS SIMULATOR INDONESIA. প্লে-স্টোরে এই গেমটি সর্বাধিকবার ডাউনলোড করা হয়েছে!
আপনার যদি বাস ড্রাইভিং সম্পর্কে কোনো ধারণা না রাখেন তাহলে এই গেমটির মাধ্যমে আপনি খুব সহজেই বাস ড্রাইভিং সম্পর্কে জানতে পারবেন। এই গেমটি খেলার জন্য আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হতে পারে!গেমটির গ্রাফিক্স করা হয়েছে সম্পূর্ণ থ্রিডি। আর এর সাউন্ড সিস্টেমও অসাধারণ। গেমটি অনেকটা ইন্দোনেশিয়ান পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ!
আপনি চাইলে আপনার বন্ধুদের সাথেও গেমটি খেলতে পারবেন। কারণ এতে মাল্টিপ্লেয়ার মোড রয়েছে। এক কথায় বলতে গেলে এটি একটি বেস্ট বাস সিমুলেটর গেমস। গেমটির মধ্যে প্রতিটি মিশন খুব চ্যালেঞ্জিং যা আপনাকে আরো আনন্দিত করে তুলবে। আপনার কাছে যদি গাড়িটি ভালো না লাগে তাহলে খুব সহজেই কাস্টমাইজেশন করে নিতে পারবেন!
এছাড়া আপনি বাস চালানোর সময় মিউজিক ও রেডিও বাজাতে পারবেন। বাস্তবে যেমন এক স্থান থেকে অন্যস্থানে গেলে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয় ঠিক সেরকম ভাবে এই গেমের মধ্যেও আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায়!
BUS SIMULATOR INDONESIA -গেমটি প্লে-স্টোরে ৫০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.৪!
#2. BUS SIMULATOR: ULTIMATE

আপনার মনের মতো বাস গেম খেলার জন্য এটা আরো একটি জনপ্রিয় বাস সিমুলেটর গেম হলো এটি। এই গেমের বাসগুলো দেখতে আপনার কাছে বস্তবের মতোই মনে হবে। আপনি বিভিন্ন দেশের শহর সিলেক্ট করে সেই শহরে বাস চালাতে পারবেন!
বাস্তবের মতো আপনি বাসের মধ্যে প্যাসেঞ্জার উঠাতে পারবেন ও তাদের মালপত্র বহন করতে পারবেন। যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় তার জন্য আপনাকে ভালোভাবে ট্র্যাফিক আইন মেনে গাড়ি চালাতে হবে! বাস চালানোর সময় ওয়েদারের পরিবর্তন দেখা যেতে পারে। বাস সিমুলেটর গেমের মধ্যে আপনি মাল্টিপ্লেয়ার লিগ পাবেন।
গেমটির কন্ট্রোলিং সিস্টেম অনেক ভালো। বাস চালানোর সময় ক্যামেরার মোড চ্যাঞ্জ করা যাবে। আপনি যদি ড্রাইভিং করার সময় বোরিং ফিল করেন তাহলে রেডিও ও মিউজিক চালাতে পারবেন। আমার কাছে মনে হয় আপনি এই গেমটি খেলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন!
এই গেমটিও প্লে-স্টোরে ৫০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.২!
#3. BUS SIMULATOR: ORIGINAL

বাস গেম খেলা প্রেমিকদের জন্য আরো একটি জনপ্রিয় বাস সিমুলেটর গেম BUS SIMULATOR: ORIGINAL. প্লে-স্টোরে সর্বাধিকবার ডাউনলোড হওয়ার মধ্যে এই গেমটি অন্যতম। মনোমুগ্ধকর এই গেমটি আপনাকে বাস্তব বাস চালানোর অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। গেমটির মধ্যে রাস্তা ও মানুষজন সব কিছুই রিয়ালস্টিক করা হয়েছে! বিভিন্ন স্ট্যান্ড থেকে আপনি যাত্রী উঠা-নামা করতে পারবেন।
প্রতিটি বাস খুবই উন্নতমানের ও ব্যয়বহুল। গেমটির মধ্যে রাতের দৃশ্যটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। গেমটিতে রাস্তের আশেপাশে খুব সুন্দর ভাবে লাইটিং সিস্টেম করা হয়েছে ও বড় বড় দালানকোঠা দেখতে পাবেন এবং আশে পাশের সবুজ পরিবেশ রেল পথ ইত্যাদি দেখতে পারবেন! আর এইসব কিছুই গেমটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে!
আপনি যখন এক স্থান অন্য স্থানে ড্রাইভিং করতে থাকবেন তখন আবহাওয়ার পরিবর্তনের পাশাপাশি লোকেশন চ্যাঞ্জ হবে। গেমটির লোকেশনগুলো বেশ চমৎকার। অবশ্যই ট্র্যাফিক আইন মেন গাড়ি চালাতে হবে। আপনি যে জায়গায় যাওয়ার জন্য বাস ড্রাইভ করেছেন সেটার একটি ম্যাপ দেখতে পারবেন। আর সেই ম্যাপ দেখে আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন। আপনার যাত্রী উঠা-নামা করার জন্য বাসের দর্জা খুলতে পারবেন বাটনের মাধ্যমে!
এই গেমটিও প্লে-স্টোরে ৫০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.১!
#4. MOBILE BUS SIMULATOR

ডিজিটাল পদ্ধতিতে বাস গাড়ি চালানোর জন্য MOBILE BUS SIMULATOR গেমটি ডাউনলোড করতে পারেন। এই গেমটি অনেকটা থ্রিডি গেমের মতো। বাসের যাত্রীদের দেখলে আপনার কাছে এনিমেটেড মুভির মতো মনে হবে। গেমটির বাসগুলো বেশ কালারফুল! আপনার বাস গাড়িটি যদি ভালো না লাগে তাহলে কাস্টোমাইজেশন এর সুযোগ রয়েছে!
আপনার ডিভাইসে গেমটি খুব স্মুথলি খেলার জন্য নিজের মতো করে গ্রাফিক্স মোড পছন্দ করে নিতে পারবেন। রাতের সময় বাসের হেড লাইট বা আরো বিভিন্ন লাইট চালু করতে পারবেন। ফলে রাতের বেলায় গাড়ি চালাতে আপনার কোনো সমস্যা হবে না।
গাড়ি চালানোর সময় যদি গ্যাস শেষ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় তাহলে নিকটস্থ কোনো গ্যাস স্টেশন থেকে গ্যাস কিনতে পারবেন। এই গেমটিও প্লে-স্টোরে ৫০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.২!
#5. BUS SIMULATOR 17

রোমানিয়া থেকে তৈরি হওয়া এই গেমটি প্লে-স্টোরে বেশ সারা ফেলেছে। বাস সিমুলেটর ১৭ গেমটি ইন্সটল করেছে ১০,০০০,০০০ এরও বেশি এন্ড্রয়েড ইউজার। লক্ষ লক্ষ ইউজারের কাছে গেমটি জনপ্রিয় হয়ে উঠেছে। সত্যিকারের বাস ড্রাইভারদের মতো বাস সিমুলেটর ১৭ গেমটিও আপনাকে আনন্দ দিতে সক্ষম হবে।
গেমটির গ্রাফিক্স রিয়ালস্টিক করা হয়েছে। এই গেমটিতে সাউন্ড সিস্টেম ও ট্র্যাফিক নিয়মকানুন অনেকটা বাস্তবের মতোই। বাস সিমুলেটর ১৭ গেমের মধ্যে আপনি শহর অঞ্চল থেকে শুরু করে মরুভূমি, পাহাড় ও মহাসড়কে গাড়ি চালাতে পারবেন।
আপনার সামনে থাকা বোতাম দিয়ে গাড়ির দরজা খুলতে ও বন্ধ করতে পারবেন। আপনি গাড়ি চালানোর সময় মাঝে মধ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা দিতে পারে যেমন- শীতল-আবহাওয়া, বৃষ্টি ও দিন থেকে রাত ইত্যাদি। আসলে আপনার বাস্তব জীবনের সাথে গেমটি অনেকটাই মিলে যাবে। আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে মাল্টিপ্লেয়ার মোডে খেলতে পারবেন!
#6. PUBLIC TRANSPORT SIMULATOR

অনলাইন থেকে বাস গেম ডাউনলোড করে খেলার জন্য পাবলিক ট্রানস্পোর্ট সিমুলেটর গেমটি ইন্সটল করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে গেমটি ডাউনলোড করতে পারবেন। গেমটি খেলার জন্য আপনার কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না। গেমটির নাম দেখেই হয়তো আপনি বুঝতে পেরেছেন এটা একটি সিমুলেটর গেমস। এই গেমে আপনার যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে হবে!
শুধু বাস নয় আপনি চাইলে প্রাইভেট কার, ট্রাক ইত্যাদি প্রায় ৪৮ টিরও বেশি গাড়ি চালাতে পারবেন। গেমটির মধ্যে যানবাহনগুলো সম্পূর্ণ মডার্ন ডিজাইন করা হয়েছ!র
আপনি সঠিক ভাবে বাস না চালাতে পারলে আপনার গাড়ি যেকোনো সময় এক্সিডেন্ট করতে পারে এবং যাত্রিসহ আপনিও আহত হতে পারেন। প্রতিটি মিশন শেষে আপনি নতুন গাড়ি আনলক করার সুযোগ পাবেন!
বাস চালানোর সময় আপনি স্ক্রিনে বিভিন্ন ধরণের অপশন দেখতে পাবেন যেমন- ব্রেক, গিয়ার ও ম্যাপ ইত্যাদি। পাবলিক ট্র্যান্সপোর্ট সিমুলেটর গেমটি তৈরি করেছে SKISOSOFT কোম্পানি, যাদের বেশির ভাগ গেমগুলো বাস গেমস ও কার গেম! গেমটি প্লে-স্টোরে ১০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.২!
#7. IDBS BUS SIMULATOR

IDBS একটি অসাধারণ বাস সিমুলেটর গেম। লক্ষ লক্ষ গেমারদের কাছে এই গেমটি মনোমুগ্ধকর একটি গেমস। জনপ্রিয় বাস গেমগুলোর মতো এটাও সবার কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে। এটা একটি ইন্দোনেশিয়ান 3D গেম!
গেম কোম্পানি গুগল প্লে-স্টোরে এটাকে ইন্দোনেশিয়ার মধ্যে ফার্স্ট বাস সিমুলেটর গেম বলে দাবি করেছেন। গেমটির স্ক্রিন মোডে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। যেগুলোর মাধ্যমে আপনার খেলার সময়কে আরো আনন্দময় করে তুলতে পারবেন। গেমটির মধ্যে জিপিএস ও ম্যাপ সিস্টেম রয়েছে, যেটা আপনার জন্য অনেক দরকারী!
বাস যাত্রীদের যথা স্থানে পৌঁছাতে হবে আপনার। প্রতিটি বাস টার্মিনাল থেকে যাত্রী উঠাতে ও নামাতে পারবেন। গেমটির মধ্যে ভিডিও ও অডিও প্লে করার অপশন পাবেন। এর মাধ্যমে বাস ড্রাইভিং করার সময় আপনার কোনো বোরিং ফিল হবে না! এই গেমটিও প্লে-স্টোরে ১০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.০!
#8. SCHOOLBUS DRIVER 3D SIM

এই গেমটি তৈরি করা হয়েছে স্কুল বাসগুলো ড্রাইভিং করার জন্য। এটা একটি বিদ্যালয়ের বাস হওয়ার কারনে আপনাকে খুব সতর্ক হয়ে ড্রাইভ করতে হবে। প্রতিটি শিক্ষার্থীর যেন কোনো প্রকার সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে!
শিক্ষার্থীদের যথা সময় স্কুলে পৌঁছে দেওয়ার জন্য আপনার ড্রাইভিং মানানসই হতে হবে! শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় অবশ্যই আপনাকে ট্র্যাফিক নিয়মকানুন মেনে চলতে হবে। স্কুল শিক্ষার্থীদের যখন গ্রীষ্মের ছুটি দেওয়া হবে তখন আপনিও ছুটিতে যেতে পারবেন। এটা অনেকটা বাস্তবের মতোই!
গেমটির মধ্যে শিক্ষার্থীদের আপনার কাছে বাস্তবের মতোই মনে হবে। এই গেমটির কারগুলো দেখতে অনেকটা মজবুত। এটা একটি শিক্ষামূলক গেম হওয়ার কারনে প্লে-স্টোরে এর রিভিউ রেটিং অনেক ভালো। আপনার কাছেও গেমটি অনেক ভালো লাগতে পারে! এই গেমটি আমেরিকার একজন ডেভেলপার তৈরি করেছে! এই গেমটিও প্লে-স্টোরে ১০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.২!
#9. PUBLIC TRANSPORT SIMULATOR - COACH

যারা বাস গাড়ি চালানোর পরিকল্পনা করছে বা বাস ড্রাইভিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য এই গেমটি অনেক মূল্যবান। এটা একটি বাস কোচ গেম, যেটার মাধ্যমে আপনি বাস গাড়ি চালানো শিখতে পারবেন এবং মোবাইলের খেলার মাধ্যমে এনজয় করতে পারবেন। এই গেমে বাসের মাধ্যমে ড্রাইভিং করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে হবে!
গেমটির মধ্যে বিভিন্ন কালারের ও ডিজাইনের বাস দেখতে পারবেন। আপনি ভালো ড্রাইভিং করার মাধ্যমে আরো নতুন বাস গাড়িগুলো আনলক করতে পারবেন। গেমটি খেলার সময় স্ক্রিনে হর্ন দেওয়ার জন্য আইকন পাবেন ও আরো নানা রকম অপশন দেওয়া থাকবে!
মনে রাখবেন আপনি ভালো ড্রাইভিং করে যাত্রীদের যথা স্থানে পৌঁছে দিতে পারবেন তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। আর সেই টাকা দিয়ে আপনি বাকি বাস গাড়িগুলো আনলক করা যাবে। গেমটি প্লে-স্টোরে কম ডাউনলোড হলেও কিন্তু এর রিভিউ রেটিং অনেক ভালো! এই গেমটিও প্লে-স্টোরে ১০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.৩!
#10. HEAVY BUS SIMULATOR

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে আরো একটি সেরা বাস গেমস হলো এটি। আপনার এন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে মাত্র ২৬ মেগাবাইট ডাটা খরচ করে গেমটি প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন!
রোডে হাই-স্পিডে বাস চালানোর জন্য এই গেমটি অন্যতম। এটা একটি সিমুলেশন গেম যেটা আপনাকে বাস্তব অভিজ্ঞতা দিতে সক্ষম হবে। গেমটির মাধ্যমে আপনি ব্রাজিলের পাহাড়ি রাস্তাগুলোতে ড্রাইভ করতে পারবেন!
হেভি বাস সিমুলেটর গেমের মাধ্যমে আপনি নিজের মতো করে বাস সাজাতে পারবেন। বাস্তবে রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় যেমন ধুলাবালি, বৃষ্টি দেখা দেয় ঠিক তেমনই এই গেমের মধ্যেও দেখা যাবে। গেমটির মধ্যে আপনি রাডার, ট্রাফিক টিকেট, ট্রাফিক লাইট ও রিয়ালস্টিক যানবাহন দেখতে পাবেন। এই গেমের গ্রাফিক্স আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে!
রাস্তার আশেপাশে গাছপালাগুলো অনেকটাই সত্যিকারের মতো মনে হয়। গেমটির রিভিউ রেটিং যেমন ভালো তেমনই এটা ডাউনলোডও করেছে লক্ষ লক্ষ গেম প্রেমিকরা! প্লে-স্টোরে ১০ মিলিয়নের-ও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং গেমসটির ইউজার রেটিং ৪.১!
Post a Comment