PLEXTONE G30: বাজারের সেরা বাজেট গেমিং ইয়ারফোন!

Plextone G30 Budget Gaming Earphone Review


গেমিং এর ক্ষেত্রে দক্ষতা ও ভালো ডিভাইসের পাশাপাশি একটা ভালো ইয়ারফোনও আপনাকে সাহায্য করতে পারে আপনার কাঙ্ক্ষিত পারফর্মেন্স দেয়ার জন্য। কারণ গেমিং এর ক্ষেত্রে ভালো সাউন্ড-এক্সপেরিয়েন্স টাও অনেক বেশী জরুরি! বিশেষ করে যদি সেটি হয় PUBG, FREE FIRE বা এর মতো অন্যান্য কোন গেম!  আর এজন্যই বাজেট গেমারদের জন্য PLEXTONE নিয়ে এসেছে তাদের নতুন PLEXTONE G30 ইয়ারফোনটি। রিটেইলার ভেদে ১০০০-১১০০ টাকা দামের এই ইয়ারফোনটি কেমন, আপনাদের নেওয়া ঠিক হবে কিনা সেটাই আমি আজ আপনাদেরকে জানাবো!


আরো দেখুনঃ

UNBOXING EXPERIENCE 

Low Price Gaming Earphone Plextone G30Gaming Earphone Under 1000 TK

বক্সটি ওপেন করলেই আপনারা দেখতে পারবেন CLAMSHELL CASE -এর ভেতর থাকা ইয়ারফোনটি! CASE -এর ভেতর আরো রয়েছে একটি EXTENSION CABLE, একটি 2 IN 1 SPLITER, 3 SIZE -এর EAR-PIECE এবং 2 SIZE -এর EAR-HOOKS! That's IT!


BUILD QUALITY

এটার BODY এবং CONTROL করার অংশটি প্লাস্টিকের তৈরি, এটার সাথে থাকা মাইকটি FLEXIBLE এবং এটির কেবলটি FLAT এবং বেশ মজবুত মনে হয়। তবে অনেকের কাছে এর EAR-PIECE -টি বেশি বড় মনে হতে পারে। ইয়ারফোনটি তিনটি রঙে পাওয়া যায়ঃ সবুজ, কালো ও লাল। তিনটি রঙেই এই ইয়ারফোনটি দেখতে ভালোই লাগে। পুরো ইয়ারফোনটির বিল্ডেই একটি GAMING-INSPIRED লুক রয়েছে। দাম অনুযায়ী এই ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি মোটামুটি মানের। OVERALL এর বিল্ডটি যথেষ্ট ভালো এবং যথাযথ যত্নের সাথে ব্যবহার করলে অনেকদিন টিকবে বলে আশা করা যায়!

SOUND QUALITY

কাগজে কলমে ইয়ারফোনটির স্পেসিফিকেশন্সঃ
  • Drivers: 10 mm dynamic driver
  • Sensitivity: 105dB ±3dB
  • Frequency response: 20-20000Hz
  • Impedance: 32Ω ±15%
  • Connector: 3.5 mm gold plated jack
  • Cable: 1.6 m (up to 2.2 m total)
বাজারের অন্যান্য বাজেট ইয়ারফোনের মত এই ইয়ারফোনেও SINGLE DYNAMIC DRIVER আছে। এই ইয়ারফোনের DEEP BASS RESPONSE -এর জন্য এটি ব্যাস লাভারদের কাছে অনেক ভালো লাগবে। তবে কারো কারো কাছে এর সাউন্ড বেশি BASS-ই মনে হতে পারে। এর মিড ও ভোকাল গুলো একটু UNCLEAR হলেও বাজেট অনুযায়ী অভারল সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। PUBG MOBILE, CS:GO, VALORANT, FREE FIRE এসব গেম এ ইয়ারফোনটির পারফরম্যান্স সন্তুষ্টিজনক ছিলো, এতে লাউড এবং ক্লিয়ার সাউন্ড এর সাথে ভালো ডিরেকশনাল সাউন্ড ও পাওয়া যায়!

FEATURES

এই ইয়ারফোনটিতে দাম অনুযায়ী ভালো পরিমাণ ফিচার রয়েছে। এর সাথে EXTENSION CABLE ও 2 IN 1 SPLITER INCLUDED থাকায় এটি সহজেই পিসি বা ল্যাপটপ এবং গেমিং কনসোল এর সাথেও ব্যবহার করা যাবে। এর সাথে থাকা মাইকটি রিমুভেবল হওয়ায় আপনি ইয়ারফোনের BUILT-IN মাইকটি ও ব্যবহার করতে পারবেন মূল মাইকটির পরিবর্তে। ইয়ারফোনের REMOTE CONTROL VOLUME SLIDER -এর মাধ্যমে আপনি সরাসরি ইয়ারফোনের ভলিউম বাড়াতে-কমাতে পারবেন এবং এতে মাইক অন-অফ এর সুইচ ও রয়েছে। এর উল্টো পাশে কল রিসিভ করা/কেটে দেয়ার জন্যও একটি বাটন আছে!

CONCLUTION

REMOVEABLE MICROPHONE, ATTRACTIVE ডিজাইন ও DEEP BASS RESPONSE -এর সাথে কম্পেটেটিভ একটা দাম থাকায় বাজেট গেমিং এর সাথে CASUAL USES এর জন্য এই ইয়ারফোনটি নিঃসন্দেহে একটি ভালো চয়েস। তবে গেমিং এর তেমন PRIORITY না থাকলে বাজেট আরেকটু বাড়িয়ে অন্য কোন ইয়ারফোন নেয়াই ভালো হবে!

7 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post