
হ্যালো গেমারস বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনার কাছে শেয়ার করব জনপ্রিয় মোবাইল গেম "মোস্তফা (Cadillacs and Dinosaurs)", আশা করি গেমটি আপনাদের অনেক বেশী ভালো লাগবে। আর লাগার-ই কথা গেমটির নাম শুনলেই সেই পুরোনো দিনের কথা মনে পরে যায়!
মনে আছে? সেই ছোট বেলায় গেমসের দোকানে ভীড় করে দাঁড়িয়ে থাকার কথা! ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে হয় অন্যের গেম খেলা দেখতে হতো, না হয় নিজেকে গেম খেলতে হতে। কারণ এর জনপ্রিয়তা!
আমার ভালো লাগার তালিকায় যতগুলো গেম রয়েছে, তার মধ্যে সবার শীর্ষে আছে Cadillacs and Dinosaurs নামক গেমটি। গেমটির আসল নাম এটি-ই, কিন্তু আমরা এই নামটির সাথে বেশি পরিচিত নয় আমরা অধিকাংশ-ই মোস্তফা নামেই গেমটিকে চিনি। মোস্তফা হচ্ছে এই গেমের একটি ক্যারেক্টার!
মোস্তফা গেমটি খেলার জন্য ছোটবেলায় আমরা আশেপাশের ভিডিও গেমের দোকান গুলোতে ভিড় করতাম। টাকার বিনিময়ে আমরা মোস্তফা গেমটি খেলতে হতো! তবে এখন যুগ পরিবর্তন হয়েছে, বর্তমান সময়ে আমরা খুব সহজে আমাদের কম্পিউটার অথবা মোবাইলে দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে গেমটি খেলতে পারি!
কারণ, ডেভেলপাররা গেমটি সবার জন্য ফ্রি করে দিয়েছে! গেমটি পুরনো হলেও এটি আমাদের কাছে এখনও অনেক বেশি জনপ্রিয় গেম। আমার মত হয়তো আপনার জীবনেও প্রথম কম্পিউটার গেম হলো এই মোস্তফা গেম। এখন থেকে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে গেমটি খেলতে পারবেন।
গেমটি বিনামূল্যে ডাউনলোড করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন। গেম সম্পর্কে বিস্তারিত বিবরণ ও ডাউনলোড অপশন নিচে দেওয়া আছে। তো, দেরি না করে এখনি গেমটি ডাউনলোড করে খেলা শুরু করে দিন।
মোবাইল মোস্তফা গেম ডাউনলোড
- গেমটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে নিচে থাকা "গেম ডাউনলোড" বাটন-এ ক্লিক করতে হবে। "গেম ডাউনলোড" বাটন এ ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে।
- প্লে স্টোরে প্রবেশ করার পর "Install - ইনস্টল" নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন! সেখানে ক্লিক করার সাথে সাথে গেমটি আপনার ফোনে ডাউনলোড হওয়া শুরু হবে এবং ডাউনলোড শেষ হলে একাই ইনস্টল হবে!
- ইনস্টল শেষ হলে "ইনস্টল" বাটন এর পরিবর্তে আপনি সেখানে "ওপেন - Open" নামে একটি বাটন দেখতে পাবেন। তখন বুঝতে পারবেন গেমটি সম্পুর্ন ভাবে ডাউনলড হয়েছে!
- এবার "ওপেন" বাটন এ ক্লিক করে অথবা আপনার অ্যাপ ড্রয়ার থেকে গেমটি ওপেন করে খেলতে পারবেন!
childhood game
ReplyDeleteছোটবেলার একটি প্রিয় গেম আমার।
ReplyDeleteI See!
DeleteI favourite game is Mostofa.
ReplyDeleteI See! Thanks for being with us!
DeletePost a Comment