২০২১ সালের সেরা ৫টি গেমিং স্মার্টফোন!

বাংলাদেশের সেরা গেমিং ফোন ২০২১


গেমস খেলার জন্য  ২০২০ সালে একাধিক স্মার্টফোন লঞ্চ হয়েছে। তবে তাদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলো Asus ROG (Republic of Gamers) Phone 3. এছাড়াও বাজারে আরও বেশ ভালো কিছু স্মার্টফোন রয়েছে। যেগুলো গেমিং এর জন্য বেস্ট!


২০২০ সালে যে বিপুল পরিমাণ স্মার্টফোন লঞ্চ হয়েছে, এমনটা ঠিক বলা যায় না! তবে চলতি বছরে যে কোম্পানি গুলো নতুন কোন স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে তাদের লক্ষ্য ছিল একটাই, পারফরম্যান্সের দিক থেকে যেন ফোনগুলি অত্যন্ত শক্তিশালী হয়!


জায়ান্ট কোম্পানি SAMSUNG থেকে শুরু করে ASUS -সহ আরও বেশ কিছু স্মার্টফোন-মেকার শুধু যে শক্তিশালী ফোন লঞ্চ করেছে এমনটা নয়, তাক লাগিয়েছে ফিচার্স এবং স্পেসিফিকেশনেও। আর সেই বিচারে চলতি বছরে এই সব স্মার্টফোন মেকার কোম্পানী গুলোর শক্তিশালী ফোনগুলি ২০২০ সালে সেরার সেরা গেমিং স্মার্টফোন জায়গা দখল করে নিয়েছে।


বড় স্ক্রিন, লং ব্যাটারি লাইফ এবং টপ লাইন-আপ এর প্রসেসরের দিক থেকে ২০২০ সালের সেরা ৫ গেমিং স্মার্টফোনের তালিকা দেখে নিন।


#1. Asus ROG Phone 3

Asus ROG Phone 3, বেস্ট গেমিং ফোন

আমাদের তালিকার প্রথমেই আছে ASUS এর গেমিং ফোনটি যার নাম শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে এটা গেমার দের উদ্দেশ্য করে বানানো হয়েছে!


চমৎকার এই স্মার্টফোনে 6.59 ইঞ্চির FHD (Full HD) + AMOLED প্যানেল স্ক্রিন রয়েছে, যা 10-bit কালার সহ HDR10+ সাপোর্টেড এবং এর ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। গেমিং এর জন্য এই ধোরণের স্ক্রিন দুর্দান্ত পারফর্ম করে!


এটিই ASUS -এর প্রথম কোন মডেল এর ফোন, যাতে অত্যন্ত শক্তিশালী Snapdragon 865 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Asus ROG Phone 3 -এর তিনটি ভ্যারিয়েন্ট আছে 8GB, 12GB এবং 16GB RAM. 


গেম সেন্ট্রিক ফিচার্সের পাশাপাশি এতে আবার এয়ার ট্রিগার্স (FPS বা শুটিং গেম খেলার জন্য ফায়ার ট্রিগার) এবং সাইড মাউন্টেড USB Type-C পোর্ট এবং X-Mode রয়েছে। অত্যন্ত শক্তিশালী 6000mAh ব্যাটারির এই ফোনটি 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটির দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে।


#2. Samsung Galaxy Note 20 Ultra

Samsung Galaxy Note 20 Ultra, সেরা গেমিং ফোন

স্যামসাং এতদিন গেমিং স্মার্টফোনের যুগে অন্যান্য কোম্পানী গুলোর মতো প্রতিযোগিতায় ছিলো না। ক্যামেরা এবং অন্যান্য ফিচারেই এত দিন সবার নজর কেড়েছে SAMSUNG. কিন্তু এই Samsung Galaxy Note 20 Ultra মডেলে সেরা গেমিং স্মার্টফোনের প্রায় অনেক গুণই রয়েছে।

6.9 ইঞ্চির ডায়নামিক AMOLED Quad HD+ স্ক্রিনের এই ফোনটির রিফ্রেশ রেট 190Hz. 12GB RAM-এর এই ফোনে 4,500mAh ব্যাটারি এবং দুরধর্ষ অডিও কোয়ালিটির জন্য AKG টিউনড স্পিকার্স দেওয়া হয়েছে। Samsung Galaxy Note 20 Ultra-র দাম শুরু হচ্ছে 77,999 টাকা থেকে।

#3. Apple iPhone 12 Pro Max

Apple iPhone 12 Pro Max, বেস্ট গেমিং ফোন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের থেকে গেমিং ফোন হিসেবে আইফোন অনেক বেশি শক্তিশালী। সাধারণ ব্যাবহারের জন্যও আইফোনের জনপ্রিয়তা অনেক বেশী!

এই ফোনটিতে বেশ বড় 6.7 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED স্ক্রিন দেওয়া হয়েছে। iPhone 12 Pro Max-এ রয়েছে কোম্পানির নিজস্ব 5nm A14 Bionic প্রসেসর। শক্তিশালী এই প্রসেসরের সাহায্যে ফোনটি যেমন গেমিংয়ের জন্য অত্যন্ত শক্তিশালী তেমনই আবার ফোনের সাউন্ড শ্রুতিমধুর করতে এতে ডুয়েল স্পিকার্স দেওয়া হয়েছে। 1,39,900 টাকা থেকে শুরু হচ্ছে Apple iPhone 12 Pro Max-এর দাম।

#4. Xiaomi Mi 10 T Pro

Xiaomi Mi 10T Pro, কম দামে ভালো গেমিং ফোন

শাওমির চমৎকার এক স্মার্টফোন এটি। Mi 10T Pro মডেলে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 144Hz। গেমিংয়ের জন্য চমৎকার একটি স্ক্রিন এটি। গেমপাগলদের গেম খেলার অভিজ্ঞতা আরও মধুর করতে এই ফোনে রয়েছে Qualcomm-এর Snapdragon 865 প্রসেসর, যা পেয়ার করা থাকছে 8GB RAM-এর সঙ্গে। Xiaomi-র এই মডেলে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভারতে এই Mi 10T Pro-র দাম 39,999 টাকা।

#5. Realme X50 Pro

Realme X50 Pro, কম দামে ভালো গেমিং ফোন

এই গেমিং লাইনআপের স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Realme-রও একটি দুরন্ত স্মার্টফোন। Realme X50 Pro মডেলে রয়েছে Snapdragon 865 প্রসেসর। ফোনটির ডিসপ্লের সাইজ 6.44 ইঞ্চি এবং এতে FHD+ Super AMOLED ডিসপ্লে স্ক্রিন দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। সেরা ব্যাটারি পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী 4,200mAh ব্যাটারি। ফোনটি 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Realme X50 Pro ফোনটির দাম ভারতে 34,999 টাকা থেকে শুরু হচ্ছে!

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post