গাড়ি গেম ডাউনলোডঃ জনপ্রিয় ১০ টি গাড়ি গেম ডাউনলোড করুন!

বেস্ট গাড়ি গেম ডাউনলোড ২০২১

গাড়ির গেম: যেসব গেমের মাধ্যমে সবচেয়ে বেশি বিনোদন পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো রেসিং কার গেমস। প্রতিটি ছেলে-মেয়ে গাড়ি নিয়ে রেসিং করার স্বপ্ন দেখে। কিন্তু আপনি যদি সেই স্বপ্নকে রয়েলস্টিক করতে চান তাহলে এখানে দেওয়া সেরা কতগুলো গাড়ি গেম ডাউনলোড করে দেখতে পারেন। অ্যান্ড্রয়েড মোবাইলে এই গেমগুলো ইন্সটল করে খেলা যাবে। ভালো মানের জনপ্রিয় গাড়ি গেমস এখানে তালিকাভুক্ত করার একটাই কারণ তা হলো মন ভাল করার জন্য বিনোদন পাওয়া।


গুগল প্লে-স্টোর থেকে অনেকই রেসিং কার গেম ডাউনলোড করে থাকেন। কিন্তু গেমটি সম্পর্কে আগে থেকে না জানার কারনে সঠিকভাবে খেলতে পারেন না ও অনেক সময় বাজে গ্রাফিক্সের কারণে আপনার গেমস খেলার আনন্দটাই নষ্ট হয়ে যায়! আর এর ফলে গেমের প্রতি তার ভালো লাগার বিষয়টি আর কাজ করে না!


তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি নতুন কিছু মোবাইল রেসিং (গাড়ি) গেমস যা আপনার গেমস খেলার আনন্দকে বাড়িয়ে দিবে অনেকটাই!


এই রেসিং গাড়ি গেম গুলো ডাউনলোড করতে পারবেন খুব সহজে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এই গেমস গুলোর গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো।


সবথেকে ভালো গাড়ি গেম ডাউনলোড

নিচে যেসব গেম এর তালিকা দেওয়া হহয়েছে তার মধ্যে সবকটি গেমই ভালো, এখানে যে গেমগুলো সেরা হিসাবে বিবেচিত করব তা হলো রেটিং ও ডাউনলোডিং পারফর্মেন্স দেখে।

একজন গেমারের কাছে গেমের যে বিষয়টি সবার আগে বিবেচনায় আসে তা হলো গেমের গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম। হ্যাঁ! এটাই একজন গেমারের মূল চাহিদা। কোনো গেমের গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম ভালো না হয় তাহলে সেটা খেলার সময় অনেক বিরক্তিকর মনে হয়।

তাই আমি এখানে যে গেমগুলো যুক্ত করেছি তার মাধ্যে প্রতিটি গেমের মডার্ন গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম রয়েছে, যেগুলো খেলার খেলার প্রতি আপনাকে আরো আকৃষ্ট করবে। তাহলে চলুন গেমগুলো সম্পর্কে জেনে নেই।

আরো পড়ুনঃ

#1. Asphalt 8: Airborne

Asphalt 8: Airborne, সেরা গাড়ি গেম


তালিকার শীর্ষ স্থানে থাকা এই গেমটি আপনার ড্রিম গাড়ি ও বাইকের অভিজ্ঞতা দিবে। এই গেমের মধ্যে আপনি বিভিন্ন রকম গাড়ি দেখতে পাবেন যেগুলো খেলার জন্য আপনি আপনার ডিভাইসে গেমটি ইন্সটল করে নিতে পারেন। প্রায় ২২০ টিরও বেশি গাড়ি ও বাইক রয়েছে এই গেম এ!

শুধু তাই নয়, আরো রয়েছে ভালো মানের মেশিন ও আধুনিক ইঞ্জিন যেগুলো আপনাকে একটি বাস্তব রেসিং গাড়ির মতো সাউন্ড দিতে সক্ষম হবে।

আপনি হয়তো গুগল প্লে-স্টোরে এই গেমের অনেক নাম দেখেছেন কিন্তু এটা কখনো যদি না খেলে থাকেন একবার হলেও খেলার চেষ্টা করবেন। কারণ গুগল প্লে-স্টোরে যত কার গেম রয়েছে তার মধ্যে Gameloft সবচেয়ে ভালো গাড়ি গেম তৈরি করে থাকে।

Gameloft অনেক বছর ধরে অনলাইন জগতে রাজ করে আসছে। যখন অ্যান্ড্রয়েড মোবাইল তৈরি করা হয়নি তার বহুদিন আগে থেকেই এরা গেম বানিয়ে থাকে। তখন ছিলো জাভা গেম অর্থাৎ তাঁরা জাভা গেম তৈরি করে অনলাইনে অনেক জনপ্রিয়তা অর্জন করে ছিলো।

Gameloft এর জাভা গেম দেখে আপনি এখনো খেলতে চাইবেন। কারণ তাদের গেমগুলো ছিলো খুবই ভালো মানের ও গেমারদের কাছে বেশ মজাদার। এরা শুধু গাড়ি গেম তৈরি করে না বরং আরো নানা রকম অ্যাকশন গেম, শুটিং গেম ও ফুটবল গেম ইত্যাদি তৈরি করে থাকে।

তাদের ভালো মানের গেমগুলোর মধ্যে এই গেমটি আমার কাছে বেশ মজার মনে হয়েছে তাই এটা এই তালিকার প্রথমে যুক্ত করেছি।

এই গেমটি খেলার সময় আপনি বাস্তব রেসিং কার গেম গুলোর মত অনুভব করতে পারবেন। এই গেমের কন্ট্রোলিং, গ্রাফিক্স ও গেমপ্লে এর জন্য বেশ ভালো রেটিং দিয়েছে ব্যবহারকারীরা।

গেমটির মধ্যে ৩৬০ ডিগ্রি জাম্প দিতে সক্ষম হবেন ও এটা মাল্টিপ্লেয়ার মোডে খেলে রিয়াল-টাইম খেলার স্বাদ পেতে পারেন।

আপনি চাইলে গেমটির কন্ট্রোলিং গুলো কাস্টমাইজেশন করতে পারবেন ও এর ক্যারিয়ার মোডে ৯ টি সিজন ও ৪০০ টিরও বেশি ইভেন্ট পাবেন। সুতরাং বলা যায় সব মিলিয়ে এই গেমটি দুর্দান্ত একটি গাড়ি গেমস।

#2. City Racing 3D

City Racing 3D, গাড়ি গেম download


অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একটি সেরা মাইন্ড-ব্লোইং গেম হচ্ছে সিটি রেসিং থ্রিডি গেম। এই গেমটির গ্রাফিক্স বেশ সুন্দর ও চমৎকার। আপনি হয়তো নাম দেখেই বুঝতে পেরেছেন এটা একটি থ্রিডি গেমস। গুগল প্লে-স্টোরে এই গেম সর্বাধিকবার ডাউনলোড করা হয়েছে। গেমটিকে ইউজাররা অনেক ভালো  রেটিং দিয়েছে। 

এই গেমটির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আপনাকে গেমটি ডাউনলোড ও ইন্সটল করতে বাধ্য করবে। গেমটির মধ্যে লোকালি মাল্টিপ্লেয়ার রেসিং মোড সাপোর্ট করে। অর্থাৎ আপনি আপনার বন্ধুর সাথে গেমটি খেলতে পারবেন!

গেমটির মধ্যে ট্র্যাক ও গ্রাফিক্স বস্তবের মতো মনে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি ঘরে বসেই বিশ্বের উন্নত শহরগুলোতে রেস করতে পারবেন এই গেমটির মাধ্যমে। প্যারিস, লন্ডন ও শিকাগোর মতো উন্নত শহরে রেসিং করে আপনি বাস্তবের মতো মজা নিতে পারবেন।

#3. Asphalt Nitro

Asphalt Nitro, গাড়ি গেম খেলা


Gameloft SE এর আরো একটি গাড়ি গেম এখন আপনাদের সামনে তুলে ধরলাম। গেমলফট সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন।

আপনি যদি আপনার এন্ড্রয়েড ডিভাইসে বিলাসবহুল লাইসেন্সযুক্ত গাড়ি গেম ডাউনলোড করে খেলতে চান তাহলে Asphalt Nitro গেমটি আপনার জন্য সেরা হবে।

৪৫ এমবির এই গেমটি গুগল প্লে-স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করা যাবে। গেমটির মধ্যে যে কার গুলো দেওয়া হয়েছে সেগুলো খুব আধুনিক ও দামি গাড়ি। আর এর কারনে আপনি গেমটি খেলে অনেক এনজয় করতে পারবেন।

আপনি সর্বোচ্চ স্পীডে গাড়ি গুলো চালাতে পারবেন ও এর আকাশ এবং রাস্তাগুলো আপনার কাছে আকর্ষনীয় মনে হবে। আপনি যেকোনো গাড়িগুলো ওভারটেক করে এগিয়ে যেতে পারবেন এবং আপনার গতিবেগ বাড়ানোর জন্য নানা রকম উপকরণ পেয়ে থাকবেন যেমনঃ বুস্টার। আপনি চাইলে নিজের মতো করে গেমের মোড পরিবর্তন করতে পারবেন ও আপনার বিরোধীদের চ্যালেঞ্জ করতে পারবেন।

গেমটির মধ্যে যেসব দেশ ও শহর রয়েছে সেগুলো আপনি মনের মতো করে পছন্দ খেলতে পারবেন।

#4. Asphalt 9: Legends

Asphalt 9: Legends, গাড়ি গেম খেলব


আমি আবারো গেমলফটের আরো একটি গেম এই তালিকায় যুক্ত করতে বাধ্য হলাম। এর কারণ হলো গেমলফটের প্রতিটি গেম মানুষ যেমন পছন্দ করে তাদের মতো আপনিও বেশ পছন্দ করবেন!

মানুষ কি ধরণের গেম পছন্দ করে সেটা এই কোম্পানি অনেক ভালো ভাবেই বুঝতে পারে। তালিকাভুক্ত গাড়ি গেম গুলোর মধ্যে এটাও তরুণদের জন্য একটি দুর্দান্ত জনপ্রিয় রেসিং কার গেমস।

এখানে আপনার স্বপনের গাড়ি গুলো নিয়ে খেলা যাবে। শুধু তাই নয়, আপনি বিশ্বের সুন্দরতম স্থানগুলোতে গাড়ি চালানোর সুযোগ পাবেন। গেমলফট এই গেমটিকে রেসিং হাইপার-রিয়েলস্টিক আরকেড গেমস বলে দাবি করেছেন।

বিশ্বের যত নামিদামি গাড়িগুলো রয়েছে সেগুলোর সাথে আপনি রেস করতে পারবেন। এমনকি তাদের সাথে প্রতিযোগিতায় নেমে পুরষ্কারও জিতে নিতে পারবেন।

গেমটির মধ্যে প্রায় ৫০ টিরও বেশি ইঞ্জিন সংগ্রহ করা রয়েছে। যেগুলো আপনার গাড়ির মধ্যে যুক্ত করতে পারলে যেকোনো কার ওভারটেক করে সর্বোচ্চ গতি উঠাতে পারবেন।

এই গেমটি অনেকটা ব্লগবাস্টার রেস মুভিগুলোর মতো বলা যেতে পারে। আপনি যদি ইন্টারনেট সংযোগ করতে পারেন তাহলে অনলাইনে একটি কমিউনিটি তৈরি করতে পারবেন।

এছাড়া এখানে বিভিন্ন কালারের গাড়ি রয়েছে যেগুলো আপনার মনের মতো হতে পারে। গেমটি খেলার সময় আপনি দুর্দান্তভাবে কন্ট্রোলিং করতে পারবেন। সুতরাং গেমলফটের এই গেমগুলো আপনি একবারের জন্য হলেও ডাউনলোড করে খেলতে পারেন।

#5. GT Racing 2: The Real Car Experience

GT Racing 2: The Real Car Experience


সুপার কার রেসিং গেমগুলোর মধ্যে এটাও একটি দারুন গেম। গুগল প্লে-স্টোরে আপনি ভিজিট করে দেখতে পাবেন এটা লক্ষ-কোটিবার ডাউনলোড করা হয়েছে ও এর ইউজার রয়েছে লক্ষ লক্ষ। শীর্ষ গাড়ি গেম গুলোর মধ্যে এটাও অন্তর্ভুক্ত রয়েছে।

গেমটি একাধিক ভাবে খেলার মোড এই মোডের মধ্যে আপনি আপনার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করে খেলতে পারেবন। গেমটির মধ্যে আপনি কতগুলো সুপার কার পাবেন যেগুলো দিয়ে বিশ্বের উন্নত শহর ও দেশগুলোতে ড্রাইভ করতে পারবেন!

প্রতিটি গাড়ি আপনি সবোর্চ গতিতে চালাতে পারবেন। গেমটির কার ও শহরগুলো অনেকটা বাস্তবের মতো যা আপনাকে মুগ্ধ করবে। এই গেমের মধ্যে ১৩ টি ট্র্যাক পাবেন ও ৭১টি লাইসেন্স কার্ড পাওয়া যাবে।

আপনি আপনার ড্রাইভিং দক্ষতা দেখানোর জন্য ১৪০০টি ইভেন্ট ও প্রতি সপ্তাহে ২৮টি নতুন চ্যালেঞ্জ পাবেন।

মজার ব্যাপার হলো গেম খেলার সময় আপনি বিভিন্ন ভাবে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাবেন। যেটার জন্য মনে হবে আপনি বাস্তবেই রেসিং করছেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে টিম গঠন করতে পারবেন।

#6. Real Racing 3

Real Racing 3, গাড়ি গেম ২০২১


একটি স্ট্যান্ডার্ড নতুন গাড়ি গেম ডাউনলোড করার জন্য এটা দেখতে পারেন। এই গেমটির মধ্যে বেশিরভাগ কারগুলো হচ্ছে সুপার কার ও প্রতিটি গাড়ি হাইস্পিড এর। কতগুলো গাড়ির সাথে আপনি একটি প্রতিযোগিতা নামতে হবে এবং সেখানে আপনার ড্রাইভিং দক্ষতা দেখিয়ে সবাইকে ওভারটেক করে এগিয়ে যেতে হবে!

আপনি যদি সবাইকে হারিয়ে প্রথম স্থান দখল করে নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই অসাধারণ পুরষ্কার রয়েছে। কোন কোন স্থানে আপনি খেলতে পারবেন ও কোথায় কি পরিমাণ গতি দিতে হবে এইসব বিষয়গুলো আপনি জেনে নিতে পারবেন।

ফলে আপনি আপনার ড্রাইভিং অভিজ্ঞতা আরো শক্তিশালী করতে পারবেন। আপনি গেমটি মাল্টিপ্লেয়ার বিকল্পে খেলার জন্য সুযোগ পাবেন।

এই গেমের ন্যাচলার লুক দেখে আপনার কাছে মনে হবে মোবাইলে নয় বরং আপনি বাস্তবেই সবার সাথে রেসিং করছেন।

আপনি আপনার রেসিং কারটি কাস্টমাইজ করার জন্য বিভিন্ন অপশন পাবেন। এই গেমটি অনেক হাইকোয়ালিটি হওয়ার কারনে আপনার ডিভাইসের স্পেস কমে হলেও ২.৫ জিবি খালি রাখতে হবে। এই গেমটি তৈরি করেছেন ELECTRONIC ARTS.

#7. Drift Max Pro – Car Drifting Game with Racing Cars

Drift Max Pro – Car Drifting Game with Racing Cars


ড্রিফটিং এর মধ্যে এটা বেস্ট। এই গেমটি আপনি খুব সুন্দর ভাবে কন্ট্রোল করতে পারবেন ও এর গ্রাফিক্স অসাধারণ আর এটা আপনি স্মুদলি খেলতে পারবেন!

অন্যান্য কার রেসিং গেমের মতোই এখানে অনেক কার পাওয়া যাবে। আপনি যদি গেমটি সম্পর্কে না জানেন, কিভাবে খেলতে হয়? তাহলে, এর মধ্যে ভিডিও রয়েছে যেটার মাধ্যমে গেমটি খেলার সম্পূর্ণ গাইডলাইন দেখে নিতে পারবেন।

এই গেমটির মধ্যে গাড়ি পরিবর্তনের অপশন রয়েছে। আপনি আপনার পছন্দ মতো গাড়ির যেকোনো অংশ কাস্টমাইজ করে নিতে পারবেন।

আপনি যদি কারো সাথে কোনো চ্যালেঞ্জ না করে খেলতে চান তাহলে খুব সহজেই নিজের মতো করে একাই রাইড করতে পারবেন।

এই গেমটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই অফলাইনে খেলতে পারবেন।

সত্যি কথা বলতে গেমোটি আমার কাছে চমৎকার লেগেছে। গেমটির রিভিউ রেটিং অনেক ভালো বর্তমানে এর রিভিউ রেটিং আছে ৪.৫ যেটা আসলেই দুর্দান্ত।

#8. Crazy for Speed (Best Car Games For Android)

Crazy for Speed, বেস্ট কার রেসিং গেম


আপনি কার রেসিং সিমুলেশন গেম ডাউনলোড করতে চান তাহলে এই গেমটি আপনার জন্য বেস্ট হবে। এই গেমের নাম দেখেই আপনি হয়তো বুঝতে পারছেন যে এটার গতির কোনো অভাব নেই। আপনি দুর্দান্ত গতিতে গেমস এর গাড়ি গুলো ড্রাইভ করতে পারবেন!

স্পোর্টস কার গেমগুলোর মধ্যে এটা অন্যতম একটি সেরা গেমস। ইউজারদের মন জয় করার জন্য গেমটির মধ্যে 'থ্রি' ডি গ্রাফিক্স ইউজ করা হয়েছে ও এর সাউন্ড এফেক্ট খুবই অসাধারণ।

মজার ব্যাপার হলো আপনি যখন প্রতিযোগিদের সাথে পাল্লা দিয়ে রেস শুরু করবেন তখন আপনার ড্রাইভিং দক্ষতার পাশাপাশি আপনার মেধাশক্তি কাজে লাগিয়ে আপনার প্রতিদ্বন্দ্বীকে মুহুর্তের মধ্যে উড়িয়ে দিতে পারবেন।

আপনি চাইলে নিজের পছন্দ মতো গাড়িগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি হিমালয়ের বরফের মধ্যেও রেসিং করতে পারবেন ও লন্ডনের নাইট রোডেও দুর্দান্ত ভাবে প্রতিযোগিদের সাথে রেসিং করতে পারবেন।

গেমটি ডেভেলপ করেছেন ম্যাজিক সেভেন, গুগল প্লে-স্টোরে এর ইন্সটল সংখ্যা ১০,০০,০০০ এরও বেশি।

#9. Extreme Car Driving Simulator 

Extreme Car Driving Simulator, Car Racing Games For android


আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে গাড়ি গেম ডাউনলোড করে খেলতে চান তাহলে এক্সট্রিম কার ড্রাইভিং সিমুলেটর গেমটি ইন্সটল করে নিতে পারেন।

গুগল প্লে-স্টোর থেকে আপনি এই গেমটি আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। বর্তমানে গেমটি ১০,০০,০০০ এরও মানুষ ইন্সটল করে খেলেছেন।

আপনি যখন গেমটি খেলা শুরু করবেন তখন স্ক্রিনে অনেক রকম অপশন দেখতে পাবেন। যেমন- ব্রেক ধরা, রুটেড করা, গাড়ির গতি বৃদ্ধি করা ও ABS অন-অফ করা ইত্যাদি।

গেমটির মধ্যে আপনি বিভিন্ন ট্র্যাফিক আইন কানুন মেনে নিয়ে ড্রাইভিং করতে পারবেন। গেমটি আপনাকে বাস্তবে ড্রাইভিং করার অভিজ্ঞতা দিতে সক্ষম হবে।

এছাড়া আপনি বিভিন্ন ভাবে ক্যামেরা ভিউ করতে পারবেন। আপনি যদি ভালো মতো ড্রাইভিং না করতে পারবেন বা ড্রাইভিং করতে যেয়ে গাড়ির কোনো ক্ষতি করে থাকেন তাহলে আপনি সব কিছুই বাস্তবের মতো দেখতে পারবেন।

#10. Turbo Driving Racing 3D

Turbo Driving Racing 3D, বাস গাড়ি গেম ডাউনলোড
গাড়ি গেম ডাউনলোড করার সর্বেশষ তালিকাভুক্ত করা হয়েছে এই গেমটি। টার্বো ড্রাইভিং রেসিং 'থ্রি' ডি গেমটি তৈরি করেছেন TerranDroid। এই কোম্পানি বেশ কয়েকটি গেম ডেভেলপ করেছে। প্রায় প্রতিটি গেমই তাদের জনপ্রিয়তা অর্জন করেছে। এই গেমটিও বেতিক্রম নয়।

গুগল প্লে-স্টোরে এটা পাওয়া যাবে ও সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে খেলা যাবে। আপনার অবশর সময় ও বিরক্তিকর মুহুর্তগুলোকে পার করার জন্য এই গেমটি ডাউনলোড করে খেলতে পারেন।

গেমটি প্রথম দিকে খুব সহজভাবেই খেলা যাবে কিন্তু যখন আপনি কয়েকটি লেভেল পার করবেন তখন অনেক হার্ড মিশন আসবে। যেগুলো আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠবে।

কিন্তু এরজন্য আপনি মজাও পাবেন অনেক বেশি। কারণ গেমটি যত লেভেল আপ হবে আপনার কাছে ততই ইন্টারেস্টিং বলে মনে হবে। এর গ্রাফ্রিক্স করা হয়েছে থ্রি' ডি ও এর ফিচারগুলো খুবই চমৎকার।

গেমটির মধ্যে আপনি ৯টি ভিন্ন রকম গাড়ির চাকা পাবেন যেগুলো আপনি পছন্দ মতো গাড়ির মধ্যে সেট করতে পারবেন।

এছাড়া ৯টি কালার পাবেন ও ৮টি হাই-পারফরম্যান্সের সুপার কার পাবেন যেগুলো আনলক করার জন্য আপনাকে প্রতিযোগিতায় জিততে হবে।

আপনি যদি গেমের মধ্যে বেশি মুদ্রা অর্জন করতে পারেন তাহলে খুব সহজেই নিজের গাড়ি আনলক ও আপগ্রেড করতে পারবেন।

Conclution

আজকের আর্টিকেলটিতে আমি সেরা ১০টি গাড়ি গেমস নিয়ে আলোচনা করেছি। বর্তমানে এই গেমসগুলো বেশ জনপ্রিয়। আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এই গাড়ি গেম ডাউনলোড করে খেলতে পারেন। কোনো খরচ ছাড়াই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি আরো কোনো নতুন সম্পর্কে জানতে  চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তি কোনো আর্টিকেলে সেগুলো তালিকাভুক্ত করার চেষ্টা করব!

5 Comments

  1. আমি সবগুলা গেমই ডাউনলোড করেছি আপনাদের রিভিউ দেখার পর। সব গুলা গেমই খুব ভালো। ধন্যবাদ,

    ReplyDelete
  2. অনেক সুন্দর পোস্ট করছেন কার গেম সম্পর্কে

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post