10MB -এর মধ্যে জনপ্রিয় সেরা পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল গেম!

best android games under 10 mb, 10MB -এর মধ্যে সেরা মোবাইল গেম

আজ আমি আপনার সাথে 10 MB -এর সেরা পাঁচটি হাই-গ্রাফিক্স অ্যান্ড্রয়েড গেমস শেয়ার করব। আপনি আপনার যেকোন ধরণের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই গেমগুলি খেলতে পারেন। খুব সহজেই আপনি গেমগুলো ডাউনলোড করতে পারবেন এবং খেলতে পারবেন। ডাউনলোড অপশন নীচে দেওয়া হয়েছে!


আমাদের তালিকাভুক্ত গেম গুলো ডাউনলোড করা খুবই সহজ আপনার কোন টেকনিক্যাল নলেজ এর প্রয়োজন নেই! গেমগুলি ডাউনলোড করতে প্রথমে আপনার কাঙ্ক্ষিত গেমটির ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। গেম ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। গুগল প্লে স্টোর যাওয়ার পরে, আপনাকে একটি নতুন ইনস্টল বাটন দেওয়া হবে। ইনস্টল বাটনে ক্লিক করলে সাথে সাথে গেমটি ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে!


#1. Dr. Driving

Dr. Driving, Simulator Game

আমাদের তালিকার প্রথম গেমটি হলো DR. DRIVING -এটি একটি সিমুলেশন গেম! আপনি যদি গাড়ী গেম খেলতে পছন্দ করেন তবে এই গেমটি আপনার জন্য বেস্ট। এই গেমের মধ্যে আপনাকে গাড়ি দেওয়া হবে এবং আপনার কাজ হচ্ছে গাড়িটিকে সঠিক জায়গায় পার্ক করা। সাইজের তুলনায় গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভাল। আশা করি গেমটির গ্রাফিক্স আপনার কাছে অনেক ভালো লাগবে! যেহেতু এটি একটি কার সিমুলেটর গেম গেম-প্লে আসল কার ড্রাইভ করার মতোই মনে হবে!


গেমটি প্লে-স্টোরে ১০০ মিলিয়নেরও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং প্রায় ৭ মিলিয়ন মানুষ এটিকে ৪.২ রেটিং দিয়েছে! গেমটির সাইজ মাত্র ১২ মেগাবাইট!


#2. Mekorama

Mekorama, best lightweight android game under 10mb

আমাদের তালিকার দ্বিতীয় গেমটি হলো MEKORAMA -এটি একটি ধাঁধা টাইপ গেম। আপনি যদি নিজেকে খুব বুদ্ধিমান ভাবেন  অথবা হার্ড গেমস খেলতে পছন্দ করেন তবে এই গেমটি আপনার জন্য! এই গেমটি খেলার অর্থ আপনার বুদ্ধি পরীক্ষা করা। এই গেমটিতে আপনাকে ধাঁধা সমাধান করতে হবে এবং সামনের লেভেল এ এগিয়ে যেতে হবে। আমার পারসোনালি গেমটি খুব ভালো লেগেছে!


গেমটি প্লে-স্টোরে ১০ মিলিয়নেরও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং প্রায় ৪ লক্ষ্য মানুষ এটিকে ৪.৪ রেটিং দিয়েছে! গেমটির সাইজ মাত্র ১২ মেগাবাইট!


#3. Modern Sniper

Modern Sniper, Sniping Game, Shooting Game

তৃতীয় অবস্থানে যে গেমটি আছে সেটি হলো MODERN SNIPER -এটি একটি অ্যাকশন জনরার শুটিং গেম! আপনি যদি ফাইটিং অথবা স্নাইপিং গেমস খেলতে পছন্দ করেন তবে এই গেমটি আপনার জন্য ওয়না অফ দ্যা বেস্ট। এই গেমের মধ্যে আপনাকে স্নাইপিং এর পাশাপাশি ফাইটিং করতে হবে। আপনি যদি ফাইটিং গেমস খেলতে পছন্দ করেন তবে আপনার এই গেমটি অন্তত একবার হলেও খেলা উচিৎ। আমাকে একটা জিনিস অবাক করেছে তা হলো এই গেমটির গ্রাফিক্স! গেমসটির সাইজ অনেক ছোট বাট গ্রাফিক্স এবং গেমপ্লে অনেক ভালো!


গেমটি প্লে-স্টোরে ৫০ মিলিয়নেরও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং প্রায় ১.২ মিলিয়ন মানুষ এটিকে ৪.১ রেটিং দিয়েছে! গেমটির সাইজ মাত্র ১০ মেগাবাইট!


#4. Knock Down

Knock Down, Best Angry Birds Alternative

আমাদের তালিকার ৪ নাম্বার গেমটি হলো একটি আর্কেড জনরার গেম! আপনারা অনেকেই হয়তো ANGRY BIRDS গেমটি খেলেছেন, এই গেমটিও অনেকটা ANGRY BIRDS গেম এর মতোই কিন্তু অনেক লাইট-ওয়েট! গেমটির নাম হলো KNOCK DOWNN. অন্যদিকে ANGRY BIRDS গেমটি অনেক হেভি একটি গেম! যা প্রচুর র‍্যাম ব্যবহার করে! আশাকরি গেমটি আপনার খুব ভালো লাগবে! আপনার বোরিং সময় টুকু এই গেমটি খেলে পার করতে পারেন!


গেমটি প্লে-স্টোরে ৫০ মিলিয়নেরও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং ২ লক্ষ্যেরও বেশী মানুষ এটিকে ৩.৯ রেটিং দিয়েছে! গেমটির সাইজ মাত্র ৪.৫ মেগাবাইট!


#5. Racing Moto

Racing Moto, Bike Racing Games


আমাদের তালিকার সর্বশেষ গেমটি আদিকালের খুবই একটি জনপ্রিয় গেম দিয়ে শুরু করছি যা কিনা প্রতিটি মোবাইলে প্রি-ইনস্টলড থাকতো! সেই সুবাদে অনেকেই গেমটি খেলে থাকবেন! গেমটি হলো RACING MOTO -এটি একটি বাইক রেসিং গেম! গেমটি চরম টাইম কিলার! গেমটির  টার্গেট হলো হাই স্কোর করা! যেখানে রাস্তায় অনেক গাড়ী থাকবে ক্র্যাশ না করে আপনাকে বাইক চালিয়ে স্কোর বাড়াতে হবে! জোড়ে চালালে স্কোর বেশী হবে!

গেমটি প্লে-স্টোরে ১০০ মিলিয়নেরও বেশী বার ডাউনলোড করা হয়েছে এবং প্রায় ৯ লক্ষ্য  মানুষ এটিকে ৪.২ রেটিং দিয়েছে! গেমটির সাইজ মাত্র ৮.৮ মেগাবাইট!

4 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post