শীগ্রই আসছে ব্যাটলফিল্ড মোবাইল গেম!

Battlefield Mobile

মোবাইল প্লাটফর্মে যদিও বেশ অনেকদিন ধরেই কল অফ ডিউটি এর ব্যাটেল রয়েল গেম রিলিজ রয়েছে, এতদিন ব্যাটলফিল্ড ফ্রাঞ্চাইজিটি শুধুই পিসি,এক্সবক্স ও সনি প্লেস্টেশন প্লাটফর্মেই সীমাবদ্ধ ছিল।

তবে মোবাইল গেমারদের জন্য খুশির সংবাদ হচ্ছে যে EA ও Dice ঘোষণা করেছে যে মোবাইল প্লাটফর্মের জন্য আসতে যাচ্ছে Battlefield Mobile Game.


ব্যাটলফিল্ড সম্পর্কে ডাইস এর অফিশিয়াল প্রেস রিলিজঃ

ডাইস এর জেনারেল ম্যানেজার অস্কার গ্যাব্রিয়েলসন এর একটি প্রেস রিলিজ প্রকাশ করে EA। সেখানে পরবর্তী Battlefield Game সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়। সেখানেই প্রথমেই বলা হয় যে পরবর্তী গেম সম্পর্কে আগত দিনগুলোতে অনেক কিছু দেখানোর আছে ফ্যানদের  ডেভেলপমেন্ট টিম এর পক্ষ থেকে। সেগুলোর মধ্যে সবকিছু এখনই প্রকাশ করা সম্ভব না হলেও বেশ কিছু Hints এখনই দিয়ে দিয়েছে DICE.

হলিডে সিজনে এ আসছে  ব্যাটলফিল্ডঃ

অস্কার গ্যাব্রিয়েলসন এর ভাষায় ‘The Biggest Battlefield Development Team’ কাজ করে যাচ্ছে কনসোল ও পিসির Battlefield Title এর জন্য। তার মতে এবারের ডেভেলপমেন্ট টিম টি সবথেকে বড়। Criterion ও DICE LA এর ডেভেলপাররা একসাথে কাজ করছেন এই প্রোজেক্টে।

গেমটি বর্তমানে প্লে-টেস্টিং স্টেজে রয়েছে বলে জানান তিনি। সম্ভব্য সেরা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য গেমটিকে Balanced, Polish করা হচ্ছে। বেশ কিছু শব্দ ব্যবহার করেছেন তিনি গেমটি সম্পর্কে যেগুলো ফ্যানদেরকে নতুন আশা দিতে পারে। Epic scale, All-out military warfare, Crazy, Unexpected Moments, Game-Changing Destruction, Massive Battles Packed up with more Players.

তিনি ইংগিত করেছেন অফিশিয়াল ভাবে Battlefield Reveal হবে খুবই শীঘ্রই....

২০২২ এ আসছে প্রথম ব্যাটলফিল্ড মোবাইল গেমঃ

সাথে গ্যাব্রিয়েলসন জানান যে সামনের বছর স্মার্টফোন ও ট্যাবলেট প্লাটফর্মে আসতে যাচ্ছে ব্যাটেলফিল্ড ফ্রাঞ্চাইজি। এর জন্য তারা কাজ করছে Industrial Toys এর সাথে।

গেমটি অফার করবে Fully-Fledged Skill Based All-out Warfare. আগ্রহের বিষয় হচ্ছে যে গ্যাব্রিয়েলসন জানাচ্ছেন যে গেমটি পিসি/কনসোল এ এতদিন যে ধরনের ব্যাটেলফিল্ড গেমগুলো রিলিজ পেয়ে এসেছে সেগুলো থেকে সম্পুর্ণ ভিন্ন হবে। বিশেষভাবে ডিজাইন করা হবে স্মার্টফোন/ট্যাবলেট এর জন্য। গেমটি টেস্টিং পিরিয়ডে প্রবেশ করবে এ বছর ও লঞ্চ হবে আগামী বছর।

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post