AT DEAD OF NIGHT: অন্তর কাঁপানো হরর ভিডিও গেম রিভিউ!
byMr. Sweety-
4
হরর গেমস খেলতে খেলতে বোরিং হয়ে গিয়েছেন? নতুন কিছু চাই? তাহলে এই গেমটি আপনারই জন্য! AT DEAD OF NIGHT - এটা এমনই একটি ইউনিক হরর গেম যেটা আমাকে সত্যিই শিহরিত করেছে! গেমটি খেলে আমি মুগ্ধ হয়েছি, তাই আজকে "অ্যাট ডেড অব নাইট" কিছু কথা বলতে চলে এলাম!
প্রথমত, এই অ্যাট ডেড অফ নাইট গেমটি কেবল একটি ভিডিও গেম নয়, নির্মাতাদের ভাষায় এটি "A PART OF HORROR FILM, PART OF HORROR GAME AND PART OF GHOST HUNT. মানে এটি এমন একটি ভিডিও গেম যেখানে বাস্তব ভিত্তিক মোশন ভিডিওকে গেমের সাথে খুব সুন্দরভাবে মিশ্রিত করে তৈরি করা হয়েছে। গেমটি খেলে আপনার মনে হবে যেন আপনি কোন হলিউড হরর মুভি দেখছেন! গেমটি স্টিমে ১৪.৯৯ ডলারে বিক্রি হচ্ছে এবং গেমটির প্লে টাইম আপনার দক্ষতার উপর নির্ভর করে ৫ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত হতে পারে!
SEA VIEW HOTEL
AT DEAD OF NIGHT গেমটির প্লে-গ্রাউন্ড সেট করা হয়েছে একটি রিমোট অঞ্চলের হোটেলকে (SEA VIEW HOTEL) কেন্দ্র করে। হোটেলটিতে MAYA নামের একজন তরুণী তার বন্ধুদের সাথে দেখা করার জন্য আসে। হোটেলটির মালিক JIMMY তাকে স্বাগতম জানায়। কিন্তু জিমির আচরণের মধ্যে MAYA কিছুটা অদ্ভুত অন্যরকম ক্রিপি ভাব লক্ষ্য করে । হোটেলে গেস্টদের আকর্ষণ করতে JIMMY প্রতিনিয়তই হোটেলে স্ট্যান্ড আপ কমেডি শো করে থাকে। কমেডি শোতে JIMMY "HUGO" ছন্মনামটি ব্যবহার করে থাকে। পরবর্তীকে মায়া জানতে পারে যে JIMMY একজন সাইকোপ্যাথ, কমেডি শো এর জন্য যখনই সে HUGO ক্যারেক্টারে অভিনয় করে তখনই যে একজন সাইকোপ্যাথ কিলার হয়ে যায়! হোটেলের গেষ্টদের সাথে সে মরণাত্বক আচরণ এবং বিভিন্ন ধরণের টর্চার করে থাকে, এমনকি অনেক সময় তাদেরকে খুন পর্যন্ত করে ফেলে!
JIMMY AND MAYA
জিমির এই সাইকোপ্যাথ বিষয়গুলো জানার পর মায়া এবং তার বন্ধুরা বসে না থেকে হোটেল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মায়া হোটেল ত্যাগ না করে SEA VIEW HOTEL এবং জিমি ও তার সাইকোপ্যাথ HUGO চরিত্রের রহস্য উন্মোচন করতে বেরিয়ে পড়ে। রহস্য উন্মোচন করার জন্য সে বিভিন্ন ধরণের টুলস ব্যবহার করে থাকে!
INSIDE SEA VIEW HOTEL
গেমটিতে আপনার অবজেক্ট হচ্ছে - ৪ তলার এই হোটেলের মূল রহস্যকে উন্মোচন করা। আর সেটা করতে হলে আপনাকে হোটেলের বিভিন্ন ক্যারেক্টারদের সাথে কথা বলে প্রতিটি ক্যারেক্টারের নিজস্ব স্টোরিলাইন শেষ করতে হবে। বলা বাহুল্য যে ক্যারেক্টারগুলো সবাই মরে সবাই ভূত হয়ে গেছে এবং ভূতদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনাকে একটি রেডিও ডিভাইস জাতীয় টুল ব্যবহার করতে হবে।
আর এর সবকিছুই আপনাকে JIMMY অর্থাৎ HUGO এর হাত থেকে বেঁচে করতে হবে। গেমটি RESIDENT EVIL 7 এর মতো FIRST PERSON MODE-এ খেলতে হবে। পার্থক্য হচ্ছে এখানে আপনাকে পয়েন্ট টু ক্লিক স্টাইলে খেলতে হবে। মানে এটি একটি POIN TO CLICK স্টাইলের গেমপ্লে ফিচারযুক্ত ভিডিও গেম। প্রতিটি ক্যারেক্টারকে বাস্তব জীবনের অভিনেতা অভিনেত্রী দ্বারা সরসারি মোশন ভিডিওর মাধ্যমে প্লে করানো হয়েছে। আর মোশন ভিডিও-কে ভিডিও গেমিং ইঞ্জিণের সাথে খুব সুন্দর ভাবে গেমটিকে মিক্স করা হয়েছে।
হোটেলের অন্ধকার কর্ণারগুলো পেরোনোর সময় আপনাকে JIMMY-র হাত থেকে বেঁচে থাকতে হবে। জিমির হাত থেকে বেঁচে থাকলে হলে আপনার চাই একটি ভালো হেডফোন; কারণ গেমটিকে আরো ভয়ংকর করে তুলেছে এর সাউন্ড সিস্টেম। আপনার আশে পাশে জিমি লুকিয়ে রয়েছে কিনা সেটা আপনি একমাত্র তার পায়ের সাউন্ড পর্যবেক্ষণ করেই বুঝতে পারবেন। এছাড়াও স্ক্রিণের ডান দিকের নিচের অংশে লাল হয়ে থাকবে যদি আশে পাশে জিমি থাকে!
COMMUNICATION DEVICE
ভূত ক্যারেক্টারদের সাথে কমিউনিকেশন করার জন্য আপনার চাই একটি কম্পাস, একটি রেডিও ডিভাইস যার মাধ্যমে ভূতদের সাথে অডিও কমিউনিকেশন করবেন, এবং ক্যারেক্টারটি যেখানে যেখানে স্টোরিলাইন অনুযায়ী থাকবে আপনাকে হোটেলে সেই স্থানে গিয়েই রেডিও মাধ্যমে ক্যারেক্টারের সাথে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করার সময় ক্যারেক্টারদের বিভিন্ন ধরণের প্রশ্ন করতে হবে, হোটেলের বিভিন্ন রূমে পাওয়া বিভিন্ন জিনিস-কে ক্যারেক্টারদের বলা কাহিনীর সাথে মিলানোর চেষ্টা করতে হবে। পয়েন্ট আকারে ক্লিক করে গেমটি খেলতে হয় বিধায় মনের মধ্যে সবসময়ই একটি ভূতুরে ভূতুরে ফিলিং আপনার ভেতর কাজ করবে। বিশেষ করে যদি রাত্রের অন্ধকারে রুমে একা বসে বসে এই গেমটি হেডফোন সহকারে মনোযোগ দিয়ে খেলেন তাহলে ভয় পাওয়া গ্যারান্টিড! উল্লেখ্য যে গেমটিতে কোনো ম্যাপ নেই। আপনাকে শুধুমাত্র একটি কম্পাস এর ভিক্তিতেই হোটেলের বিভিন্ন রুমে যেতে হবে। তবে অনেক সময় কম্পাসটি সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারবে না। তখন আপনার SCARYING MIRROR দরকার হবে!
SCARYING MIRROR
এই আয়নায় আপনার সামনের অবজেক্টটিভকে ভিশন হিসেবে দেখিয়ে দেওয়া হবে। গেমটিতে অনেক ধরণের পাজল রয়েছে, যেগুলোকে আপনার নিজের বুদ্ধি খাটিয়ে সলভ করতে হবে। আর আগেই বলেছি, এর সবকিছুই সেই সাইকোপ্যাথ JIMMY এর হাত থেকে কৌশলে বেঁচে থেকে করতে হবে!
আউটলাস্ট গেম সিরিজের মতোই এই গেমটিতেও আপনি ফাইট ব্যাক করতে পারবেন না, শুধুমাত্র নিজেকে ডিফেন্ড করার জন্য জিমির হাত থেকে আপনাকে পালিয়ে থাকতে হবে। মানে RUN AND HIDE মনোভাব নিয়েই আপনাকে গেমটি খেলতে হবে। আর সেজন্য আপনার দরকার হবে হোটেল রুমের নিদিষ্ট DEAD-LOCK চাবি। ডেডলক চাবি থাকলেই উক্ত রুমে প্রবেশ করে দরজা লক রেখে আপনি জিমির হাত থেকে তখনকার মতো বেঁচে থাকতে পারবেন!
আর সবথেকে অবাক করা বিষয় হচ্ছে গেমটি বানিয়েছে UK এর একটি INDIE ডেভেলপার টিম! একটি INDIE টিম থেকে এই রকম ভালো উন্নত মানের প্রজেক্ট আসলেই অনেক প্রশংসার যোগ্য!
ভিডিও গেমটি জনপ্রিয় ইউটিউবার MARKIPLIER এর নজরে আসে এবং তার কারণেই মেইনস্টিমে গেমটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। MARKIPLIER -এর পুরো AT DEAD OF NIGHT গেমের গেমপ্লে নিচে দিয়ে দেওয়া হলো, গেমটি ডাউনলোড না করলেও এটা একবার দেখে নিতে পারেনঃ
wow its very interesting game
ReplyDeleteDid you play this game?
DeleteI like very much this game stories.
ReplyDeleteThanks for sharing!
DeletePost a Comment