ASSASSIN'S CREED: গেমের মাধ্যমে হারিয়ে যান প্রাচীন ইতিহাসের গহীনে!

ASSASSIN'S CREED GAME SERIES TIMELINE, REVIEW

পিসি বা কনসোলে গেম খেলেন অথচ ASSASSIN'S CREED -এর কথা জানেন না, এমন গেমার খুঁজে পাওয়া যাবে না এটা তো নিশ্চিত। ব্যবসাসফল ASSASSIN'S CREED সিরিজের জনপ্রিয় চরিত্রগুলোর কথা কি আর ভোলা যায়? চলুন না একবার ঘুরে আসি এই গেমের জগত থেকে?


ASSASSIN'S CREED -এর জন্ম ফরাসি ভিডিও গেম পাবলিশার UBISOFT -এর হাত ধরে। একই কোম্পানি থেকে বেরিয়েছে FAR CRY, JUST DANCE, PRINCE OF PERSIA-র মতো জনপ্রিয় গেমগুলো। তবে সেগুলো নিয়ে কথা হবে অন্য কোনো দিন, আজ কেবল ASSASSIN'S CREED -এর গল্প!


ASSASSIN'S CREED -এর মূল ঘটনা কী?

গেমের পটভূমি হলো অনেকটা এরকম; দুটো গুপ্ত সংঘ লড়ছে ন্যায়-অন্যায়ের লড়াই। একদিকে গুপ্তঘাতক অর্থাৎ ASSASSIN-রা আর অন্যদিকে TEMPLER-রা। দুটো সংঘই সত্যি সত্যিই ছিল পৃথিবীতে, সেটা ইতিহাস স্বীকার করে। কিন্তু এই গেম সিরিজে ছায়াগল্প বানিয়ে নেয়া হয়েছে নাটকীয়তা আনবার জন্য। ASSASSIN-রা লড়ে আসছে যুগে যুগে শান্তি আর স্বাধীনচেতা হবার জন্য, FREE WILL -এর জন্য। আর ওদিকে TEMPLER-রা বিশ্বাস করে, যথাযথ নিয়ন্ত্রণই পারে মানবজাতির শান্তি আনতে।

এই নিয়ে হাজার বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। এই যোদ্ধাদেরই কোনো না কোনো বংশধরের DNA -তে থেকে যাওয়া জেনেটিক স্মৃতিগুলো দিয়ে ভ্রমণ করা যায় অ্যানিমাস নামক যন্ত্রের ভার্চুয়াল সিমুলেশনের মাধ্যমে। আর এই যন্ত্র চালায় ABSTERGO INDUSTRIES, যা কিনা NIGHT TEMPLER -দেরই আধুনিক মুখোশ। তাদের উদ্দেশ্য পুরোনো স্মৃতিগুলো ঘেঁটে "PIECE OF EDEN"গুলো বের করা, যেগুলো অসীম ক্ষমতার অধিকারী কিছু ঐতিহাসিক বস্তু। এগুলো দিয়ে "FREE WILL" নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু ASSASSIN-রা কালের গর্ভে এগুলো লুকিয়ে রেখেছে নানা জায়গায়। এভাবেই কখনো অতীত, কখনো বর্তমানে ঘুরে ফিরে রক্তসাগরের বন্যায় এগিয়ে যায় এই গেম সিরিজের অসাধারণ কাহিনী!

কীভাবে এলো এই গেমের আইডিয়া?

২০০৩ সালে বের হওয়া "PRINCE OF PERSIA:  THE SANDS OF TIME" গেমের পর UBISOFT -এর Patrice Désilets -কে বলা হলো পরের গেমটি বের করতে এই সিরিজেরই। কাজও শুরু হলো। নাম দেয়া হলো "PRINCE OF PERSIA: ASSASSIN", ASSASSIN বলতে হাসান বিন সাবাহ এর জীবনভিত্তিক। কিন্ত গেম বানাতে গিয়ে প্যাট্রিস অনুভব করলেন যে, গেমটি কোনো প্রিন্স বা রাজপুত্রের কাহিনীর সাথে ঠিক যাচ্ছে না। তখন প্রিন্সকে বাদ দিয়ে নতুন আরেকটি সিরিজ শুরু করা হলো, নাম দেয়া হলো ASSASSIN'S CREED. Vladimir Bartol -এর উপন্যাস ALAMUT থেকে গেমটির কাহিনীর ধারণা নেয়া হয়েছিল! 

ASSASSIN'S CREED  গেম এর অনেকগুলো সিরিজ রয়েছে চলুন দেখে আসা যাক এই গেম এর জনপ্রিয় ও হাইয়েস্ট রেটেড কিছু সিরিজ গুলোকে!

#1. ASSASSIN'S CREED

ASSASSIN'S CREED
২০০৭ সালের নভেম্বর মাসে PLAY STATION 3 এবং XBOX 360 -এর জন্য বের হয় ASSASSIN'S CREED -এর প্রথম গেমটি। আর পিসিতে আসে ২০০৮ এর এপ্রিল মাসে। ১১৯১ সালের THIRD CRUSADE -এর সময়কালে ASSASSIN এবং TEMPLER -দের দ্বন্দ্ব নিয়ে গড়ে ওঠে পেছনের কাহিনী। আর এদিকে বর্তমানে DESMOND MILES নামের এক লোকের জেনেটিক স্মৃতি ঘেঁটে PIECE OF EDEN খুঁজতে থাকে ABSTERGO. গেমের নায়ক ASSASSIN আলতায়ীর ইবনে লা’আহাদ গেমারদের মনে জায়গা করে নেন। সাদা পোশাক, মাথায় হুডি, হাতে ব্লেড আর সুউচ্চ চূড়া থেকে সময়ে সময়ে লাফিয়ে পড়া ‘লিপ অফ ফেইথ’ জয় করে নেয় খেলোয়াড়দের মন। তবে সময়ের সাপেক্ষে বেশ কড়া কনফিগারেশন প্রয়োজন ছিল এ গেমের জন্য।

METACRITIC গেমটিকে ৭৯% স্কোর দেয়, আর ওদিকে IGN দেয় ১০ এ ৭.৫। গেমটি রিলিজের সময় CALL OF DUTY: MODERN WARFARE এক নম্বর অবস্থান থেকে সরিয়ে দেয়!

#2. ASSASSIN'S CREED II

ASSASSIN'S CREED II
প্রথম গেমের তুমুল জনপ্রিয়তার পর আর পেছনে তাকাতে হয়নি UBISOFT -কে। ২০০৯ সালে তারা নিয়ে আসে ASSASSIN'S CREED II. শুধু যে তারা আশ মেটাতে পেরেছিল সেটা বললে ভুল হবে, আশাতীত ভালো একটি গেম তারা উপহার দেয় গেমারদের। এখনো পর্যন্ত কোটি কোটি গেমারদের কাছে সিরিজের সেরা গেম এই দ্বিতীয় গেমটিই। এ গেমের মাধ্যমেই কিংবদন্তী EZIO AUDITORE দ্য ফিরেঞ্জে-কে পরিচয় করিয়ে দেয়া হয়। গেমটিতে গেমাররা ঘুরে বেড়াতে পারেন রেনেসাঁর যুগের ইতালির ফ্লোরেন্স, ভেনিস, তুস্কানি আর ফর্লিতে। রাস্তায় রাস্তায় আর ছাদের আনা কানাচে দৌড়াতে দৌড়াতে কখন যে প্রাচীন ইতালিতে হারিয়ে যাবেন আপনি টেরই পাবেন না। আর জেস্পার কিডের অসাধারণ মিউজিক আপনাকে ভুলিয়ে দেবে বাস্তব জীবনের কথা। আস্থা আর বিশ্বাসঘাতকতার এক অনন্য কাহিনী। লিওনার্দো দ্য ভিঞ্চিকেও আমরা পেয়ে যাই এ গেমে। তাছাড়া মাকিয়াভেলি আর পোপ চতুর্থ আলেক্সান্ডার তো আছেনই।

পিসি গেমটি METACRITIC -এ ৮৬% আর IGN-এর কাছে পায় ১০ এ ৯.২!

#3. ASSASSIN'S CREED: BROTHERHOOD

ASSASSIN'S CREED: BROTHERHOOD
২০১০ সালে এলো ASSASSIN'S CREED: BROTHERHOOD. এবারও তুমুল জনপ্রিয় চরিত্র EZIO. আগের পর্ব যেখানে শেষ, সেখান থেকেই শুরু। তাই এখানেও রেনেসাঁ যুগ চলছে। বরজিয়া পরিবারকে ধ্বংসের জন্য ASSASSIN -দের ছুটে চলা। আর বর্তমান সময়ে DESMOND বাহিনীর ২০১২ সালের মহাপ্রলয় এড়ানোর চেষ্টা!

গেমটি জিতে নেয় অনেকগুলো পুরষ্কার; METACRITIC -এর কাছ থেকে পায় ৮৮% আর IGN দেয় ১০ এ ৮!

#4. ASSASSIN'S CREED: REVELATIONS

ASSASSIN'S CREED: REVELATIONS
EZIO AUDITORE -কে পূর্ণতা দিতে ২০১১ সালে বাজারে আসে ASSASSIN'S CREED: REVELATIONS। এবার EZIO-ই নায়ক বটে, তবে বুড়ো। এবার CONSTANTIPOLE ঘুরে আসার সুযোগ পান গেমাররা। এর মাধ্যমে সমাপ্তি ঘটে EZIO-র কাহিনীর!

METACRITIC এ গেমটিকে ৮০% স্কোর দেয়। ওদিকে IGN দেয় ১০ এ ৮.৫!

#5. ASSASSIN'S CREED III

ASSASSIN'S CREED III
২০১২ সালে UBISOFT নতুন চরিত্র নিয়ে আসে গেম সিরিজে। আধা ইংলিশ আর আধা মোহাক রেড ইন্ডিয়ান ASSASSIN -এর নাম এবার RADOONHAGAYDOON তাকে কনর নামেও চেনে। এ গেমটিতে নতুন ধরনের গেমপ্লে আনা হয়, আর কাহিনী চলে আমেরিকান রেভ্যলুশনের সাথে সাথে (১৭৫৪-১৭৮৩)। গেমটির জন্য ইউবিসফট ANVIL NEXT ইঞ্জিন বানিয়েছিল। ১২ মিলিয়ন কপি বিক্রি হয় গেমটির!

METACRITIC আগেরটির মতোই গেমটিকে ৮০% স্কোর দেয়। ওদিকে IGN এটিকেও দেয় ১০ এ ৮.৫!

ASSASSIN'S CREED III: LIBERATIONS

এর পরে "#6. ASSASSIN'S CREED III: LIBERATIONS" নামের আরেকটি গেমও মুক্তি দেয়া হয়!

#7. ASSASSIN'S CREED: BLACK FLAG

ASSASSIN'S CREED: BLACK FLAG
CARIBBEAN সাগরে দস্যুপনা চালানোর সুযোগ করে দিয়ে ২০১৩ সালে বাজারে UBISOFT নিয়ে এলো ASSASSIN'S CREED IV: BLACK FLAG আগের গেমের সাথেই চরিত্রের আত্মীয়তা ঠিক রাখা হয়। মূল চরিত্র এবার EDWARD KENWAY. সম্পূর্ণ ভিন্ন স্বাদের PIRATE+ASSASSIN -গিরি চালাতে পারবার কারণে প্রবল জনপ্রিয় হয় গেমটি। BRYAN TAYLOR সুর দেন এ গেমে। PIRATE -দের গানে, আর রাতের আঁধারে সাগরে জাহাজ ছুটিয়ে চলতে আপনার এক বিন্দু বোরিং অনুভব হবে না!

METACRITIC গেমটিকে ৮৪% স্কোর দেয়। ওদিকে IGN এটিকেও দেয় ১০ এ ৮.৫ NICE!

২০১৪ সালেই অনেকটা এ গেমের মতোই আরেকটি গেম ছাড়ে UBISOFT, নাম হয় ASSASSIN'S CREED: ROGUE এ গেমটি কাহিনী মিলিয়ে দেয় পরের গেম ‘UNITY’র সাথে। মূল গেম না হলেও জনপ্রিয়তা পায় এটি!

#8. ASSASSIN'S CREED: UNITY

ASSASSIN'S CREED: UNITY
ARNO VICTOR DORIAN -এর সাথে সাথে আপনি এ গেমে ঘুরে বেড়াবেন FRENCH REVOLUTION PARIS -এ। গেমটি বের হয় ২০১৪ সালের নভেম্বর মাসে। এ গেমের মধ্য দিয়ে সিরিজটিতে MULTIPLAYER MODE শুরু করা হয়। তবে গেমটিতে অনেক বাগ থাকার কারণে সমালোচিত হয়।

গেমটির METACRITIC রেটিং: ৭০ আউট অব ১০০ আর IGN রেটিং: ৭.৮ আউট অব ১০!

#9. ASSASSIN'S CREED: SYNDICATE

ASSASSIN'S CREED: SYNDICATE
ভিক্টোরিয়ান লন্ডনে ASSASSIN JACOB অথবা EVIE FRYE নামক দুজন জমজ ভাই-বোন হয়ে আপনাকে খেলতে হবে গেমটি। ২০১৫ সালে মুক্তি পাওয়া গেমটি বেশ প্রশংসা পায়!

গেমটির METACRITIC রেটিং: ১০০ তে ৭৪ এবং আর IGN রেটিং: ১০ এ ৮.২ !

#10. ASSASSIN'S CREED: ORIGINS

ASSASSIN'S CREED: ORIGINS
২০১৭ সালের অক্টোবর মাসে বের হয় এ গেমটি। এবার কাহিনী খ্রিস্টপূর্ব ৪৮ সালে, টলেমিক যুগের মিসরে, নায়কের নাম MEDJAY. ফারাও ত্রয়োদশ টলেমি, তার বোন ক্লিওপেট্রা সদ্যই মারা গিয়েছেন। কীভাবে অ্যাসাসিনদের ব্রাদারহুডের সূচনা হলো সেটিই এ গেমে দেখানো হয়। টেম্পলাররা এখানে অর্ডার অফ দ্য এনসিয়েন্টস। গেমটি সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছে!

গেমটির METACRITIC রেটিং: ১০০ তে ৮৪  এবং আর IGN রেটিং: ১০ এ ৯!

#11. ASSASSIN'S CREED: ODYSSEY

ASSASSIN'S CREED: ODYSSEY
ASSASSIN'S CREDD এর সর্বশেষ গেমটি হলো ASSASSIN'S CREED: ODYSSEY. এ গেম সম্পর্কে একটি বিস্তারিত আর্টিকেল আছে আমাদের সাইটে পড়তে এখানে ক্লিক করুনঃ "ASSASSINS CREED ODDYSSEY: হারিয়ে যান সেই প্রাচীন গ্রিক ভুবনে!"

এছাড়াও ফাঁকে তালে আরো অনেকগুলোই ছোটখাটো গেম বেরিয়েছে এ সিরিজের, এমনকি মুভি আর বইও বেরিয়ে গিয়েছে। তারপরেও প্রতি বছর এক জাতের গেম বের হওয়া কারো কারো মতে একঘেয়েমির কারণ। তাছাড়া এ সিরিজটি মূলত প্রিন্স অফ পার্সিয়া আর না বের হবারও কারণ। সে যা-ই হোক, গেমাররা বহুদিন হয়ে গিয়েছে অ্যাসাসিন্স ক্রিড টু এর মতো স্বাদ পান না সিরিজে, এখন এটাই দেখবার পালা নতুন আঙ্গিকে গেমটি গেমারদের কতটা সন্তুষ্ট করতে পারে!

5 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post